আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আবারও মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে নকলের অভিযোগ

আবারও মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে নকলের অভিযোগ

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অনলাইনে শিশুদের নিরাপত্তা বিষয়ে যে বুকলেট প্রকাশ করেছেন, সেটি কি ওবামা শাসনামলে একই বিষয়ে প্রকাশ করা বুকলেটের হুবহু নকল?

মাত্র গতকালই বেশ ঢাক-ঢোল পিটিয়ে মেলানিয়া ট্রাম্প শিশুদের অনলাইনে নিরাপদ রাখার বিষয়ে তার প্রচারণা শুরু করেছেন।এ উপলক্ষে তাঁর প্রকাশ করা বুকলেটটির নাম "টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন"। এটির সঙ্গে ব্যাপক মিল রয়েছে চার বছর আগে ওবামা প্রশাসনের সময় বের করা একই বিষয়ক একটি বুকলেটের। দুটি বুকলেটের আকারে শুধু নয়, লেখাতেও অনেক মিল।এই দুটি বুকলেটের অদ্ভূত মিল নিয়ে টুইটারে অনেকেই প্রশ্ন তুলেছেন।

দ্য রুড পান্ডিত নামে একজন লিখেছেন, 'মজার তথ্য: হোয়াইট হাউজ 'টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন' নামে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং 'ফেডারেল ট্রেড কমিশনের' বুকলেট নিয়ে ঢাক পেটাচ্ছে। আসলে বুকলেটটির ভূমিকাটি ছাড়া আর পুরোটাই ওবামা আমলে এফটিসি'র প্রকাশ করা বুকলেটের হুবহু নকল।"

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনি 'বি বেস্ট' বলে যে প্রচারণার উদ্যোগ নিয়েছেন, সেটির উদ্দেশ্য শিশুদের সামাজিক, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়া।সোমবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে তিনি এটির উদ্বোধন করেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া শিশুদের ওপর ইতিবাচক এবং নেতিবাচক- দু ধরণের প্রভাবই রাখতে পারে। কিন্তু বেশিরভাগ সময় একটি নেতিবাচক ভাবেই ব্যবহার করা হয়।

মেলানিয়া ট্রাম্প 'সাইবার বুলিয়িং' বা অনলাইনে লোকজনকে যারা উত্যক্ত-হয়রানি করে, তাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন এর আগেও।কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই যেভাবে টুইটারে বিভিন্ন আক্রমণাত্মক পোস্ট দেন সেগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।সাংবাদিক ক্যাথি আরিউ লিখেছেন, মেলানিয়া সাইবার বুলিদের বিরুদ্ধে কথা বলছেন। এটা পরিহাসের মতো শোনাচ্ছে। তার স্বামী নিজেই একজন বড় সাইবার বুলি বলে পরিচিত।

মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে নকলের অভিযোগ নিয়ে এ ধরণের বিতর্ক আগেও হয়েছে। দুবছর আগে রিপাব্লিকান পার্টির সম্মেলনে তিনি দৃঢ় পারিবারিক মূল্যবোধ সম্পর্কে একটি বক্তৃতা দেন। সেই বক্তৃতাও ছিল সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার দেয়া একটি বক্তৃতার প্রায় হুবহু নকল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত