আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মালয়েশিয়ার নির্বাচনে এগিয়ে মাহাথির মুহাম্মদ

মালয়েশিয়ার নির্বাচনে এগিয়ে মাহাথির মুহাম্মদ

খুব সম্ভবত মালয়েশিয়ায় ক্ষমতার পালা বদল হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছে দেশটির আইকনিক নেতা মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট। দেশটির প্রভাবশালী পত্রিকা দ্যা স্টার-এ প্রকাশিত প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত স্পষ্ট ব্যবধানে বিরোধী জোট এগিয়ে আছে।

এখন পর্যন্ত ২২২টি আসনের মধ্যে ঘোষিত ১৪৪টি আসনের ৭৪টি পেয়েছে মাহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান। আর বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল পার্টি পেয়েছে ৫৫টি আসন।

বুধবার সকাল ৮টা থেকে ৮,৮৯৮টি পোলিং বুথে একযোগে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন আশা করছে, অন্তত ৮৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে ২,৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মালয়েশিয়াতে ভোটার দেড় কোটি। এর মধ্যে তিন লাখ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য। তারা ৫ মে তাদের ভোট প্রদান করেছেন।

এই নির্বাচনকে আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাথির মোহাম্মদের প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। স্বেচ্ছা অবসর ভেঙে তিনি লড়ছেন দুর্নীতির জন্য সমালোচিত শিষ্য নাজিব রাজাকের বিরুদ্ধে।

এছাড়া মাহাথিরের জোটের বিজয়ের ফলে মালয়েশিয়ার রাজনীতিতে ফিরতে পারেন দেশটির নির্যাতিত নেতা হিসেবে পরিচিত কারাবন্দি আনোয়ার ইব্রাহিম।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত