আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাজক্ষমা পেয়ে মুক্তি পাচ্ছেন আনোয়ার ইব্রাহিম

রাজক্ষমা পেয়ে মুক্তি পাচ্ছেন আনোয়ার ইব্রাহিম

প্রাক্তন সহযোগী ও কারাবন্দি নেতা আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার রাজা সম্পূর্ণ ক্ষমা করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মাহাথির এ তথ্য জানিয়েছেন।

রাজার ক্ষমা পেলে আনোয়ার কারাগার থেকে মুক্তি পাবেন এবং রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাবেন। আর সেটা হলে মাহাথিরের প্রতিশ্রুতি অনুযায়ী দুই বছর পর আনোয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

রাজনৈতিক বিরোধের জের ধরে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী মাহাথির উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ারকে  বরখাস্ত করেন। পরে তাকে এক পুরুষ সহকর্মীর সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। ২০১৬ সালে সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে দীর্ঘদিনের রাজনৈতিক দল বারিসান ন্যাশনাল ছাড়েন মাহাথির। পরে তিনি আনোয়ারের রাজনৈতিক জোটে যোগ দেন। এরপরই মাহাথির ঘোষণা করেছিলেন, তিনি জয় পেলে দু’বছর পরে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। তারপর আনোয়ার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন।

আগামী মাসে আনোয়ার মুক্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মাহাথির বলেছেন, ‘এটা সম্পূর্ণ ক্ষমা হবে, যার মানে হচ্ছে কেবল ক্ষমাই নয়, তাকে দ্রুত মুক্তিও দেওয়া হবে এবং মুক্তির পর সে স্বাধীনভাবে রাজনীতিতে যোগ দেওয়ার সুযোগ পাবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত