আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দল থেকে পদত্যাগ করলেন নাজিব রাজাক

দল থেকে পদত্যাগ করলেন নাজিব রাজাক

দেশত্যাগে নিষেধাজ্ঞার পর দল থেকে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

শনিবার এক টুইটার বার্তায় নাজিব রাজাক তার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, ‘আমাকে অবহিত করা হয়েছে যে, অভিবাসন বিভাগ আমাকে ও আমার পরিবারকে বিদেশে যেতে অনুমতি দেবে না। আমি এ নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবার নিয়ে দেশেই থাকব। পাশাপাশি আমি ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) পার্টির প্রেসিডেন্ট ও বারিসান ন্যাশনাল জোটের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি।’

বুধবারের জাতীয় নির্বাচনে পরাজয়ের প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, ‘যা ঘটেছে তা নিয়ে আমরা সবাই দুঃখিত। তবে গণতান্ত্রিক মূ্ল্যবোধ চর্চা করে এমন একটি দল হিসেবে আমরা জনগণের সিদ্ধান্তকে মেনে নিচ্ছি।’

নাজিব জানান, তার ডেপুটি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি ইউএমএনও পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেবেন।

এর আগে নাজিব রাজাকের দেশত্যাগে শনিবার নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির অভিবাসন বিভাগ। নির্বাচনে পরাজিত হওয়ার পর নাজিব রাজাক বলেছিলেন, তিনি ও তার স্ত্রী অবসর সময় কাটানোর জন্য শনিবার বিদেশে ঘুরতে যাবেন। তার এ ঘোষণার পরই দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর আসে।

বুধবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল জোটকে পরাজিত করে সরকার গঠন করে মাহাথির মোহাম্মদের পকাতন হরাপন জোট। বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে ৯২ বছর বয়সে শপথ গ্রহণ করেন মাহাথির।

নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৫ সালে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ৭০০ মিলিয়ন ডলার সরিয়ে নিয়েছেন। তবে পরে সেই অভিযোগ থেকে কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেয়।

নাজিব রাজাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর অনেকেই ধারণা করছেন, দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে ফের তদন্ত শুরু হতে পারে।

তেমনটি ইঙ্গিত দিয়েই এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেন, ‘তার (নাজিব রাজাক) বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যার সবগুলোই তদন্ত করা হবে। আমাদের দ্রুত কাজ করতে হবে। কারণ এসব তদন্তে আমরা অন্য দেশের প্রত্যাবর্তনের ঝামেলায় পড়তে চাই না।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত