আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইন্দোনেশিয়ায় এবার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা

ইন্দোনেশিয়ায় এবার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা

ইন্দোনেশিয়ায় তিনটি চার্চে যুগপৎ আত্মঘাতী হামলায় ১৩ জন নিহতের রেশ কাটতে না কাটতেই এবার দেশটির সুরাবায়া পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা হয়েছে।

সোমবার পাঁচজনের একটি পরিবার দুটি মোটরসাইকেল নিয়ে এ হামলা চালায়। এতে ছয়জন সাধারণ নাগরিক ও চারজন পুলিশ আহত হন।

পুলিশ জানিয়েছে, সোমবারের হামলায় হামলাকারীদের মধ্যে আট বছরের এক মেয়ে জীবিত রয়েছে।

পুলিশ সদর দপ্তরে হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেল চেকপয়েন্টের দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরিত হয়।

এর আগে রোববার সুরাবায়ায় তিনটি চার্চে একই সময়ে আত্মঘাতী বোমা হামলা চালায় পাঁচজনের অন্য একটি পরিবার। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় রোববার হামলাকারী ওই পরিবারের সদস্যদের মধ্যে মা ও দুই মেয়ে একটি চার্চে আত্মঘাতী বোমা হামলা চালান। অন্যদিকে, বাবা ও দুই ছেলে অন্য দুটি চার্চে আত্মঘাতী হামলা চালান।

দেশটির জাতীয় পুলিশের প্রধান টিটো কারনাভিয়ান জানিয়েছেন, হামলাকারীরা আইএসের আদর্শে অনুপ্রাণিত জঙ্গি সংগঠন জেমা আনসারুত দাউলার (জেএডি) সদস্য ছিল।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি শত শত ইন্দোনেশীয় সিরিয়া থেকে ফিরেছে, যেখানে আইএস সরকারের বিরুদ্ধে শক্তভাবে লড়াই করছে।

রোববারের ওই হামলা ছিল ইন্দোনেশিয়ার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা, যেখানে ৪০ জন লোক আহতও হয়।

একটি হামলাস্থল পরিদর্শন করে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ হামলাকে ‘বর্বর’ অভিহিত করে জানিয়েছেন, তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন অপরাধ সংঘটনকারীদের নেটওয়ার্ক তদন্ত করে চুরমার করে দিতে।

প্রেসিডেন্টের এমন ঘোষণা পর পরই সুরাবায়া পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটলো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত