আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে ৬৪ জনের মৃত্যু

ভারতে  ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে ৬৪ জনের মৃত্যু

ভারতের বিভিন্ন স্থানে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে ৬৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশতাধিক।

এর মধ্যে শুধু উত্তর প্রদেশেই অন্তত ৩৮ জন নিহত ৫০ জন আহত হয়েছে। পশ্চিমবঙ্গে মারা গেছেন আরও ১২ জন। এছাড়া অন্ধ্রপ্রদেশ নয় জন এবং রাজধানী নয়া দিল্লিতে মারা গেছেন পাঁচ জন ।

দেশটির উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলজুড়ে রোববার রাতে প্রবল ধূলিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাত এবং গাছ ভেঙ্গে ও দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি জানিয়েছে।
 
উত্তর প্রদেশের শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের লক্ষীপুর খেরিতে ঝড়ে ৮০টি বাড়ি সম্পূর্ণ কিংবা আংশিক ধসে পড়ে। সম্বলপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১টি বাড়ি।

ঝড়ের সময় অন্ধ্র প্রদেশে বজ্রপাতে নয়জনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছে। নিহতদের সাতজনই শ্রীকাকুলাম জেলার বাসিন্দা।  এছাড়া কারাপা জেলায় দুজন নিহত এবং তিনজন আহত হয়।

পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি ও বজ্রপাতে চার শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরো ১৫ জন। রাজ্যের দক্ষিণাঞ্চলে ঝড়ের সময় আম কুড়াতে বাইরে গেলে বজ্রপাতে চার শিশুর মৃত্যু হয়।
 
রাজধানী দিল্লিতে এক নারীসহ পাঁচজন নিহত হন। সেখানে প্রচণ্ড ধুলিঝড় বয়ে যায়। এসময় গাছপালা উপড়ে একাধিক গাড়ির ওপর পড়ে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এদিকে ঝড়ের কারণে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এক ঘন্টারও বেশি সময় বন্ধ রাখা হয়। সে সময় এই বিমানবন্দরগামী প্রায় ৭০টি ফ্লাইটকে অন্য দিকে পাঠিয়ে দেওয়া হয়।

ঝড়, বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির ঘটনায়  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ এবং নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত