আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পর্ন তারকাকে অর্থ দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

পর্ন তারকাকে অর্থ দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়ার জন্য আইনজীবীর হাতে কী পরিমাণ অর্থ দিয়েছিলেন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দ্যা অফিস অফ গভর্নমেন্ট ইথিকস জানিয়েছে ট্রাম্পকে তার আর্থিক বিবরণীতে এ সংক্রান্ত তথ্য দিতে হয়েছে।

নথিতে দেখা গেছে, ট্রাম্প তার আইনজীবী মাইকেল কোহেনকে ২০১৬ সালের জন্য এক লাখ থেকে আড়াই লাখ ডলার দিয়েছিলেন। অবশ্য ট্রাম্প এর আগে স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার দেয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন।

দ্যা অফিস অফ গভর্নমেন্ট ইথিকসকে দেওয়ার ফাইলে একটি ফুটনোটে হোয়াইট হাউজ লিখেছে, স্বচ্ছতার স্বার্থেই এটিকে তালিকায় রাখা হয়েছে।

অবশ্য অফিস অফ গভর্নমেন্ট  ইথিকসের লেখা এক চিঠিতে বলা হয়েছে, কোহেনের মাধ্যমে যেসব অর্থ শোধ হয়েছে সেগুলো আর্থিক বিবরণীতে দায় হিসেবে দেখাতে হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইনকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘চলমান যে কোনো তদন্তের ক্ষেত্রে আপনি প্রকাশিত এই তথ্য সংশ্লিষ্ট কিনা তা আপনি দেখতে পারেন।

স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া অর্থের বিষয়টি আইনগত সমস্যা সৃষ্টি করতে পারে, এমন শংকা ছিল। কারণ এটিকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে একটি অবৈধ ব্যয় হিসেবে দেখানোর সম্ভাবনা ছিল।

প্রসঙ্গত, আইনজীবী কোহেনের এ সম্পর্কিত কাগজপত্র ইতোমধ্যেই এফবিআই জব্দ করেছে এবং এ নিয়ে  তদন্ত চলছে ।

গত বছরের শেষ দিকে ড্যানিয়েলস অভিযোগ করেছিলেন , ২০০৬ সালে একটি হোটেল কক্ষে  ট্রাম্প তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। ট্রাম্প ও মেলানিয়া  দম্পতির সন্তান ব্যারনের জন্মের কয়েক মাসের মধ্যে এ ঘটনা ঘটে। এ বিষয়টি প্রকাশ না করতেই তাকে আইনজীবীর মাধ্যমে অর্থ দিয়েছিলেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত