আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

একজোট হয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করুন: আরব রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন

একজোট হয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করুন: আরব রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করার প্রতিবাদে আরব দেশগুলোর সমন্বিত পদক্ষেপ প্রত্যাশা করছে ফিলিস্তিন। ওয়াশিংটনে নিযুক্ত নিজ নিজ রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে আরব রাষ্ট্রগুলোকে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে তারা।  ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বৃহস্পতিবার বলেছেন, জোটবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে পাঠালে আরব রাষ্ট্রগুলোর জন্য তা ঝুঁকিপূর্ণ হবে না। তিনি স্মরণ করে দিয়েছেন জেরুজালেমে  ইসরায়েলি দূতাবাস স্থানান্তরকারী যে কোনও দেশের সঙ্গে সম্পর্ক ছিন্নের প্রতিশ্রুতি দিয়েছিল আরব লীগ।

১৯৬৭ সালের যুদ্ধে দখল হয়ে যাওয়া পূর্ব জেরুজালেমকে নিজেদের দেশের রাজধানী করতে চায় ফিলিস্তিনিরা।  কিন্তু ইসরায়েল পুরো জেরুজালেমকেই তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী  হিসেবে স্বীকৃতি দেওয়ার ধারাবাহিকতায় গত সোমবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র।  প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফিলিস্তিনসহ আন্তর্জাতিক সম্প্রদায়। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রিয়াদ আল মালিকি সদস্য দেশগুলোকে জোটবদ্ধভাবে মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেরুজালেমে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার বিষয়ে আরব লিগের দেশগুলো আগে একমত হয়েছিল। পূর্বের সম্মেলনে দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, জেরুজালেমে তাদের ইসরায়েলি দূতাবাস স্থানান্তর করা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে আরব লিগের সদস্য রাষ্ট্রগুলো। এবার ওয়াশিংটন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করতে আরব রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে বলেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী। তিনি মনে করছেন, জেরুজালেমে দূতাবাস স্থাপনের প্রতিবাদ জানাতে সব আরব রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রদূতদের ডেকে পাঠায় তা ঝুঁকিপূর্ণ হবে ন।

রয়টার্স বলছে, মালিকি যে আবেদন করেছেন তাতে কতগুলো আরব দেশ শেষ পর্যন্ত সাড়া দেবে তা বলা মুশকিল। কারণ মিসর ও সৌদি আরবের মতো আরব লিগের সদস্য রাষ্ট্রগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে। অবশ্য গত বুধবার (১৬ মে) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব তুরস্কে থাকা ইসরায়েলি রাষ্ট্রদূতকে দেশত্যাগের নির্দেশ দিয়েছেন। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলও সে দেশে নিযুক্ত তুরস্কের কনসাল জেনারেলকে ইসরায়েল ত্যাগের নির্দেশ দেয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত