আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতিসঙ্ঘ শেষ হয়ে গেছে, ভেঙে পড়েছে : এরদোগান

জাতিসঙ্ঘ শেষ হয়ে গেছে, ভেঙে পড়েছে : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন- গাজায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহতের ঘটনায় কার্যকর পদক্ষেপ নিতে না পারায় জাতিসঙ্ঘ শেষ হয়ে গেছে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় এক মাহফিলে এরদোগান বলেন, জাতিসঙ্ঘ শেষ হয়ে গেছে, ভেঙে পড়েছে। ভালো বন্ধুত্ব থাকার পরও এই মুহূর্তে আমি জাতিসঙ্ঘের মহাসচিবের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

এরদোগান বলেন, জেরুসালেমকে কখনো ইসরাইলের করায়ত্ত করতে দেয়া হবে না। ফিলিস্তিনি ভাইদের লড়াইয়ে আমরা সমর্থন দিয়ে যাব। দীর্ঘদিন ধরে দখলে থাকা ভূখণ্ডে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সীমান্তে শান্তি ও নিরাপত্তা না আসবে ততদিন সমর্থন দেয়া হবে।

এরদোগান বলেন, ইসরাইলি হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। বিশ্বের অন্য কোথাও এমন হত্যাযজ্ঞ ঘটলে আন্তর্জাতিক সম্প্রদায় অনেক বেশি সক্রিয় হতো। এই নিপীড়নে বিশ্ব চোখ বুজে থাকলেও আমরা ইসরাইলের বিরুদ্ধে নীরব থাকব না।

এরদোগান ঘোষণা দেন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার ইস্তাম্বুলে একটি মিছিল বের করা হবে। এছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সভাপতি হিসেবে এরদোগান জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকটি শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত