আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিল গেটসের মেয়ে সম্পর্কে ‘ভীতিকর পরিমাণ’ তথ্য জানতেন ট্রাম্প

বিল গেটসের মেয়ে সম্পর্কে ‘ভীতিকর পরিমাণ’ তথ্য জানতেন ট্রাম্প

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস বলেছেন, তার মেয়ে দেখতে কেমন সে ব্যাপারে ‘ভীতিকর পরিমাণ’ তথ্য জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তার কাছে দুবার এইচআইভি ও এইচপিভি’র মধ্যকার পার্থক্য সম্পর্কে জানতে চেয়েছেন।

সম্প্রতি বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের একটি বৈঠকে এ কথা বলেছেন বিল গেটস। সংবাদমাধ্যম এমএসএনবিসি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

গেটস বৈঠকে উপস্থিত কর্মীদের জানান, ফ্লোরিডায় একটি ঘোড়া প্রদর্শনীতে তার মেয়ের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। ‘এর ২০ মিনিট পর তিনি একটি হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যান। স্পষ্টতই তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন, তবে তিনি হেলিকপ্টারে মহাসমারোহে প্রবেশ করতে চেয়েছিলেন।’

২০১৬ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গেটস।

তিনি বলেন, ‘আমি যখন প্রথমবার তার সঙ্গে কথা বললাম তখন দেখলাম, আমার মেয়ে দেখতে কেমন সে ব্যাপারে তিনি আতঙ্কজনভাবে বেশি তথ্য জানেন। মেলিন্ডা বিষয়টিকে ভালোভাবে নেয়নি।’

এরপর গত বছরের মার্চে ট্রাম্পের সঙ্গে দেখা হয় গেটসের। ওই সময় ট্রাম্প টিকা সম্পর্কে গেটসের মতামত জানতে চান।

বিল গেটস বলেন, দুবারই তিনি আমার কাছে জানতে চাচ্ছিলেন, এইচআইভি ও এইচপিভির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা্। তাই আমি তাকে ব্যাখ্যা করে বলেছিলাম, এই দুটির পার্থক্য বিভ্রান্ত করার সুযোগ নেই।’

প্রসঙ্গত, মুখের মাধ্যমে যৌনতার কারণে হিউম্যান পেপিললোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস জন্ম নেয়। এইচপিভি ভাইরাস মুখ, গলা ও শরীরের অন্যান্য সংবেদনশীল অংশে ক্যান্সারের জন্ম দেয়। এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস সংক্রমন এইডস রোগের কারণ। সাধারণত অনিরাপদ যৌন সম্পর্ক এবং এইচআইভি সংক্রমিত রক্ত আদান-প্রদানের মাধ্যমে এই রোগ ছড়ায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত