আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইসরায়েলের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার না

ইসরায়েলের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার না

সম্প্রতি গাজায় ৬০ ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। শুক্রবার রাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ‘অধিকৃত ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতি’ নিয়ে আলোচনা হলে এ প্রস্তাব আটকে দেয় দেশ দুটি।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি গাজায় মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে ‘স্বাধীন ও আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনে ভোট দেয় ২৯টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় দুটি দেশ-অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। আর ভোটদানে বিরত ছিল ১৪টি দেশ।

বৈঠকের সারমর্ম বিশ্লেষণে দেখা গেছে, অস্ট্রেলিয়ার কর্মকর্তারা গাজায় প্রাণহানির ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। তবে তাদের সুষ্পষ্ট দৃষ্টিভঙ্গি হচ্ছে নিরাপত্তার ব্যাপারে ইসরায়েলের বৈধ অধিকার এবং নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে।

এর আগে দেওয়া বিবৃতিতে অস্ট্রেলিয়া বলেছে, ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তবে মানবাধিকার কাউন্সিলের তদন্ত কমিশনকে বিতর্কিত বলে মন্তব্য করেছে তারা।

দেশটির কর্মকর্তাদের দাবি, ‘তদন্তে অবশ্যই হামাসের ভূমিকা উল্লেখ করতে হবে,যা খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়নি।’

প্রসঙ্গত, গত সপ্তাহে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে গাজায় বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এসময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় ৬০ ফিলিস্তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত