আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুদ্ধক্ষেত্রে সর্বাধুনিক এফ-৩৫ উড়িয়েছে ইসরায়েল

যুদ্ধক্ষেত্রে সর্বাধুনিক এফ-৩৫ উড়িয়েছে ইসরায়েল

প্রথমবারের মতো আকাশযুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ব্যবহার করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান বৈরুত ও লেবাননের আকাশ দিয়ে এফ-৩৫ এর ছবি দেখিয়ে জানিয়েছেন, ইতিমধ্যে দুটি যুদ্ধক্ষেত্রে এই বিমান দিয়ে হামলা চালানো হয়েছে।

মেজর জেনারেল আমিকাম নরকিন ইসরায়েলে ২০ বিদেশি দেশের বিমানবাহিনীর প্রধানদের বৈঠকে বলেছেন, ‘আমরা পুরো মধ্যপ্রাচ্যের আকাশে এফ-৩৫ উড়িয়েছি এবং ইতিমধ্যে দুটি যুদ্ধক্ষেত্রে এটি লক্ষ্যবস্তুকে আঘাতও হেনেছে।’

ইসরায়েল অবশ্য সম্প্রতি সিরিয়ায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।

সমরাস্ত্রের দিক থেকে এফ-৩৫ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামী যুদ্ধবিমান। একইসঙ্গে যুদ্ধক্ষেত্রে এর কার্যদক্ষতাও অনেক বেশি। গত বছর এই বিমানের উৎপাদন খরচ বেশি হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার মুখে মার্কিন সামরিক বাজেট কাঁটছাঁট করতে বাধ্য হয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাত্তিস। ওই সময় জানানো হয়েছিল একটি এফ-৩৫ তৈরি করতে খরচ পড়ে প্রায় ১০ কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলই একমাত্র দেশের যাদের এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। এর আগে তারা ৫০টি এফ-৩৫ এর ক্রয়াদেশ দিয়েছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত