আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চীনে মসজিদে মসজিদে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ

চীনে মসজিদে মসজিদে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ

চীনের স্বায়ত্তশাসিত উইঘর অঞ্চলের হোটানের জুমা নামাজের পর স্থানীয়রা মসজিদ থেকে বের হচ্ছেন

দেশাত্মবোধের স্পৃহা বাড়াতে চীনে মসজিদে মসজিদে জাতীয় পতাকা ওড়ানোর ঘোষণা দিয়েছে ইসলাম বিষয়ে দেশটির শীর্ষ নীতিনির্ধারণী সংগঠন চায়না ইসলামিক অ্যাসোসিয়েশন। একইসঙ্গে সমাজতন্ত্রের আদর্শকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ এবং সেই আদর্শের আলোকে ধর্মীয় গ্রন্থকে ব্যাখ্যা করারও নির্দেশ দিয়েছে সরকারঘেঁষা এই প্রতিষ্ঠানটি। খবর হিন্দুস্তান টাইমসের।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, মসজিদের দৃশ্যমান জায়গায় পাঁচ তারকা সম্বলিত লাল পতাকা ওড়াতে হবে। বিশেষ করে নিংজিয়া, বেইজিং, গানসু, কিংহাই ও জিনজিয়াং প্রদেশে এ বিষয়ে বিশেষ প্রচার প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে ওই সংগঠনটি। এই বিবৃতিকে কমিউনিস্ট শাসিত চীনে মুসলিমদের ধর্মীয় বিধিবিধানের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের এটি সবশেষ পদেক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো চীনেও গত সপ্তাহ থেকে রমজান মাস উপলক্ষে রোজা রাখা শুরু করেছেন মুসলমানরা। বিবৃতিতে বলা হয়, মসজিদে মসজিদে জাতীয় পতাকা ওড়ানো হলে জাতীয় ও নাগরিক আদর্শ সম্পর্কে ধ্যান-ধারণা বাড়বে এবং মুসলিমদের মাঝে দেশাত্মবোধ জেগে উঠবে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, মসজিদগুলোর উচিত সমাজতন্ত্রের মৌলিক বিষয় সংক্রান্ত তথ্যসমূহ প্রকাশ্যে নিয়ে আসা এবং সেগুলো মুসলিমদের কাছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যাতে করে মানুষের মনে এগুলো গভীরভাবে গেঁথে যায়।

চীন সম্প্রতি ‘ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার উপর চীনের নীতি ও রীতির নিয়ন্ত্রণ’ শিরোনামে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। সেখানে ধর্মানুরাগীদের কমিউনিস্ট নেতৃত্বের প্রতি সমর্থন এবং দেশের ও দেশের জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নত থাকার জন্য নির্দেশ দেয়া হয়। ওই শ্বেতপত্রে আরও বলা হয়, ২০ কোটি ধর্ম বিশ্বাসীদের উচিত সমাজতান্ত্রিক সমাজের সাথে মিল রেখে ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলা।

ওই শ্বেতপত্রে বলা হয়, ১০টি সংখ্যালঘু গোষ্ঠী বাদেও দেশটিতে ২ কোটি মুসলমানদের বসবাস রয়েছে।

উল্লেখ্য, চীনে রাষ্ট্রীয়ভাবে পাঁচটি ধর্মের স্বীকৃতি রয়েছে। এগুলো হলো- বৌদ্ধ, ক্যাথলিক, প্রোটেস্ট্যানিজম, তাওবাদ ও ইসলাম। চীনের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত