আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক যেখানে

দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক যেখানে

ভারত ও পাকিস্তান সীমান্তে রাজস্থানের একটি গ্রাম দেরাসর। ওই গ্রামের প্রত্যেক পুরুষের জন্য দুবার করে বিয়ে বাধ্যতামূলক। কিন্তু একটি প্রত্যন্ত গ্রামে কেন এই অদ্ভুত রীতি? কেনই বা দীর্ঘদিন ধরে এটাই রেওয়াজ হিসেবে চলে আসছে?

দেরাসর গ্রামে ৬০০ মানুষের বাস। মুসলিম অধ্যুষিত গ্রামটিতে সব মিলিয়ে রয়েছে ৭০টি পরিবার।

বহু দিন ধরেই চলে আসা এই প্রথা মেনে চলেন সবাই। এ আধুনিক যুগেও এর ব্যতিক্রম হয় না। ইসলাম ধর্মে বহুবিবাহ প্রথার চল রয়েছে। তবে, দেরাসরে জোর করে ছেলেদের দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য করে পরিবার। কিন্তু কেন এমন রেওয়াজ?

গ্রামবাসীর ভাষ্য, গ্রামে যতজন পুরুষ বিয়ে করতেন, তাদের কারও প্রথম পক্ষের ঘরে সন্তান হতো না। দ্বিতীয়বার বিয়ের পরেই স্ত্রীর গর্ভে সন্তান আসত। বহুকাল ধরে এমন ঘটনা ঘটে আসছে গ্রামে এবং সেটাকেই রীতি হিসেবে অনুসরণ করেন গ্রামবাসীরা।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এখনো নাকি এমন ঘটনা ঘটে চলেছে গ্রামটিতে।

গ্রামবাসীর কথায়, প্রথমবার বিয়ের পর অনেকেই দীর্ঘকাল সন্তানের জন্য অপেক্ষা করেছেন, এরকম উদাহরণ প্রচুর রয়েছে। কিন্তু আশা পূরণ হয়নি। দ্বিতীয়বার বিয়ের পরেই তাদের ঘরে সন্তান এসেছে।

দ্বিতীয়বার বিয়েকে এই গ্রামে শুভ যোগ বলেই মানা হয়। প্রথম পক্ষের স্ত্রীও সতীনের সঙ্গে সুখে সংসার করেন। সতীনের সন্তানদের নিজের সন্তান মনে করেই বড় করে তোলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত