আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চীনে আমেরিকান এক কর্মকর্তার ওপর ‘শব্দ হামলা’

চীনে আমেরিকান এক কর্মকর্তার ওপর ‘শব্দ হামলা’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, চীনে আমেরিকান এক কর্মকর্তা ‘শব্দ হামলার’ পর মস্তিষ্কের ইনজুরিতে ভুগছেন। এ ধরনের হামলা এর আগে কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর কিউবায় হয়েছিল।

চীনে যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য শ্রবণ কিংবা স্নায়ু সম্পর্কিত স্বাস্থ্য সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর বুধবার পম্পেও এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, চীনের দক্ষিণের শহর গুয়াংঝুতে এক মার্কিন কর্মকর্তা একটি ‘সূক্ষ্ম ও অস্বচ্ছ, কিন্তু অস্বাভাবিক শব্দ ও চাপের অনুভূতির’ অভিজ্ঞতার কথা তাদেরকে জানিয়েছেন। ওই ঘটনার পর ওই কর্মকর্তার হালকা মস্তিষ্ক ইনজুরি দেখা দেয়।

পম্পেও জানান, পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি চীনে ওই শব্দ হামলাকে গত বছর কিউবায় এ ধরনের হামলার সঙ্গে তুলনা করেছেন।

পম্পেও বলেন, ‘কিউবায় আমেরিকার কর্মকর্তারা যে মেডিক্যাল নমুনা বহন করেছিলেন চীনে কর্মকর্তারাও একই ধরনের নমুনা বহন করছেন।’

তিনি জানান, যুক্তরাষ্ট্র চীনের ওই এলাকায় তদন্ত করতে তাদের মেডিক্যাল টিম পাঠাচ্ছে।

পম্পেও বলেন, ‘হাভানা ও এবার চীনে কী ঘটেছে, তা আমরা খুঁজে বের করতে যাচ্ছি।’

পম্পেওর সঙ্গে আলোচনা করতে বর্তমানে ওয়াশিংটনে আছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি। তিনি বলেন, ‘বিষয়টিকে রাজনৈতিক রূপ দান উচিত হবে না যুক্তরাষ্ট্রের। আমরা চাই না, এই ব্যক্তিগত বিষয় খুব বড়, জটিল ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা হোক। চীন এ ব্যাপারে খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আমরা এখনো খুঁজে পায়নি যে, কোনো সংগঠন বা ব্যক্তি এ ধরনের হামলা চালিয়েছে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত