আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কিমের সঙ্গে বৈঠক বাতিল করলেন ট্রাম্প

কিমের সঙ্গে বৈঠক বাতিল করলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন না বলে তাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসের পক্ষ থেকে একথা জানানো হয়েছে জানিয়েছে সিএনএন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি আপনার সঙ্গে সেখানে থাকতে চেয়েছিলাম। দুঃখের বিষয় হলো সম্প্রতি আপনার কথায় অত্যন্ত রাগ এবং সরাসরি শত্রুতার বহিঃপ্রকাশ ঘটেছে। তাই এই মুহূর্তে আমার মনে হচ্ছে, দীর্ঘ-প্রতিক্ষীত বৈঠকটি অনুপযোগী।

তাই, চিঠিটিতে জানানো হচ্ছে যে দু’পক্ষের জন্য ভালো কিন্তু এই মুহূর্তে বিশ্বের জন্য ক্ষতিকর বৈঠকটি অনুষ্ঠিত হবে না বলেও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে হোয়াইট হাউজের স্বাগত জানানোর পর ট্রাম্প বলেন, আগামী মাসে উত্তর কোরিয়ার নেতা ও তার মধ্যে যে ঐতিহাসিক সম্মেলন হওয়ার কথা ছিল ‘খুব সম্ভাবনা’ রয়েছে সেটি হবে না।

তিনি বলেন, ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার জন্য উত্তর কোরিয়াকে সব শর্ত মানতে হবে। আর যদি তারা এমনটা করতে না পারে, তাহলে ওই সম্মেলন ‘পরে’ হবে।

গত ১০ মে নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

ট্রাম্প একবার কিমকে উন্মাদ ও রকেট মানব এবং জবাবে কিম ট্রাম্পকে পাগল বলে আখ্যায়িত করলেও এই বছরের এপ্রিলের শুরুতে উত্তর কোরিয়ার বৈঠকের আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকে বিস্মিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠক অনুষ্ঠিত হলে দায়িত্বরত কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এটাই হতো উত্তর কোরিয়ার কোনো শীর্ষ নেতার প্রথম মুখোমুখি আলোচনা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত