আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারত থেকে ফলমূল-শাকসবজি আমদানি নিষিদ্ধ করল আমিরাত

ভারত থেকে ফলমূল-শাকসবজি আমদানি নিষিদ্ধ করল আমিরাত

ভারতের কেরালা রাজ্যে সম্প্রতি নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। তাই নাগরিক স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের এই রাজ্য থেকে ফলমূল ও শাক-সবজি আমদানি নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকা থেকে জীবিত প্রাণী আমদানি নিষিদ্ধ করেছে উপসাগরীয় দেশটি।

মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নাগরিক স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশ মন্ত্রণালয় বলছে, খাবারের মাধ্যমে দেশে বিপজ্জনক নিপাহ ভাইরাস ও রিফট ভ্যালি ফেভারের (আরভিএফ) প্রবেশ ঠেকাতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ক্রেতাদের খাদ্য এবং জৈব নিরাপত্তার মাত্রা বাড়াতে সবার জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার নিশ্চিত করতে কৌশলগত লক্ষ্য অর্জনে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

কেরালার আম, খেজুর এবং কলায় নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই সতর্ক বার্তার পর ভারতের এ রাজ্য থেকে ফলমূল এবং শাকসবজি আমদানি নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় রিফট ভ্যালি ফেভারের বিস্তার ঘটার পর সতর্কতা জারি করেছে বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ)। সংস্থাটির এই সতর্কবার্তার পর ওই দেশ থেকেও জীবিত পশু আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে আবুধাবি।

উল্লেখ্য, ভারতের কেরালা রাজ্যের নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত কমপক্ষে ১৪ জন মারা গেছেন। এদিকে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় হিমাচল, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার ও রাজস্থানে সতর্কতা জারি করেছে সেখানকার প্রশাসন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত