আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্বায়ত্তশাসন পাচ্ছেন ফিলিপাইনের মুসলিমরা

স্বায়ত্তশাসন পাচ্ছেন ফিলিপাইনের মুসলিমরা

কয়েক দশক ধরে চলা সংঘাতের পর মিন্দানাওকে স্বায়ত্তশাসন দেয়া হয়েছে। বুধবার খনিজসমৃদ্ধ এ অঞ্চলের স্বায়ত্তশাসনের পক্ষে বিপুল ভোট পড়ে।

বুধবার দেশটির নিম্নকক্ষে ব্যাঙ্সামোরো বেসিক ল (বিবিএল) নামের এই আইনের পক্ষে ভোট পড়ে ২২৭টি। বিপক্ষে পড়ে মাত্র ১১টি। এ আইনকে দেশটির দরিদ্রতম অঞ্চলটির একটি দীর্ঘতম শান্তিপ্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এ আইনের ফলে ৪০ লাখ লোকের এই দ্বীপটিতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হবে।

আইনটিকে ২০১৪ সালে মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) এবং সরকারের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির ফল হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ৫০ বছর ধরে চলা লড়াই শেষ হবে, যাতে এক লাখ ২০ হাজার লোক নিহত হয়েছে এবং ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এ দ্বীপের মেয়র ছিলেন দীর্ঘ ২২ বছর যাবত। তিনিই এ বিলটি পাসের ব্যাপারে জোর দেন এবং একে জরুরি বিল হিসেবে পাস করান। আশা করা হচ্ছে উভয় কক্ষেই সহজেই বিলটি পাস হবে।

এর আগের সরকারগুলো এ বিলটি পাসে ব্যর্থ হয়েছিল, যা ওই অঞ্চলের মুসলমানদের মধ্যে অসন্তোষ ও অবিশ্বাসের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। দুতার্তে এ আইন পাসের আগে সর্তক করে দিয়ে বলেছিলেন, এ ক্ষেত্রে আবারো ব্যর্থ হলে তা খুবই বিপজ্জনক হবে এবং দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যেতে পারে, যারা গত বছরে পাঁচ মাস ধরে মারাভি শহর দখল করে রেখেছিল। তাদের উৎখাতের লড়াইয়ে শত শত লোক মারা যায় এবং সাড়ে তিন লাখ লোক বাস্তুচ্যুত হয়। এ সময় উভয় পক্ষের লড়াইয়ে শহরের প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার আয়তনের সমান আয়তন বিশিষ্ট মিন্দানাও ফিলিপাইনের সবচেয়ে অনুন্নত এলাকা। কিন্তু সেখানে নিকেলের খনি পাওয়া গেছে এবং বড় বড় ফলের বাগান রয়েছে। এছাড়া সরকার সেখানে পাম অয়েলের ফার্ম করতে চাইছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত