আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভোগের প্রচ্ছদে সৌদি প্রিন্সেস : আলোচনা-সমালোচনা

ভোগের প্রচ্ছদে সৌদি প্রিন্সেস : আলোচনা-সমালোচনা

ফ্যাশন বিষয়ক মার্কিন সাময়িকী ‘ভোগ’ এর প্রচ্ছদে এক সৌদি প্রিন্সেসের ছবি দেশটিতে নারী অধিকার কর্মীদের গ্রেপ্তারের ঘটনার বিতর্ককে নতুন করে উস্কে দিচ্ছে। ভোগ এরাবিয়ার জুন সংখ্যায় এ ছবিটি প্রকাশিত হয়েছে।

ছবিতে দেখা গেছে, প্রিন্সেস হায়ফা বিনতে আব্দুল্লাহ আল সৌদ হাই হিল ও হাতে চামড়ার মোজা পরে লাল একটি গাড়ির স্টিয়ারিং হুইল ধরে বসে আছেন। ভোগ তাদের এই সংখ্যার নাম দিয়েছে ‘সৌদি আরবের নতুন নারী’

আগামী ২৪ জুন সৌদি আরব নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ওই দিনটিকে সামনে রেখে ভোগ তাদের জুন সংখ্যায় এই প্রচ্ছদ করেছে।

সৌদি যুবরাজ গত বছরই দেশটির নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। ২৪ দিন এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

ভোগ ম্যাগাজিনকে প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর কন্যা প্রিন্সেস হায়ফা বলেছেন, ‘আমাদের দেশে কিছু রক্ষণশীল রয়েছেন যারা পরিবর্তনকে ভয় পান। অনেকে এটা মেনেও এসেছেন। ব্যক্তিগতভাবে আমি আনন্দের সঙ্গে এই পরিবর্তনকে সমর্থণ করি।’

তবে প্রিন্সেসের এই প্রচ্ছদ ছবিতে ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার কর্মীরা। গত মাসে নারীর গাড়ি চালানোর অধিকার নিয়ে কাজ করা ১১ কর্মীকে গ্রেপ্তারই তাদের এই ক্ষোভের কারণ। তাদের দাবি আধুনিয়কায়নের কথা বলে রাজপরিবার তাদের সুনাম অক্ষুন্ন রাখছে একদিকে, আরেকদিকে তারা নারী অধিকার কর্মীদের গ্রেপ্তার করছে।

গত সপ্তাহে অবশ্য সৌদি সরকার চার নারীকে মুক্তি দিয়েছে। তবে অন্যদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই নারীদের ‘বিশ্বাসঘাতক’ ও ‘বিদেশি গুপ্তচর’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত