আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ব্যক্তি তিনি

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ব্যক্তি তিনি

বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বেতনভুক্ত ব্যক্তি হিসেবে সাইবার সিকিওরিটি কোম্পানি পালো অল্টো নেটওয়ার্কের সিইও হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিকেশ অরোরা। আর ৬ জুন থেকে এই পদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া এক্সিকিউটিভ হয়ে গেলেন।

পালো অল্টো নেটওয়ার্ক কোম্পানিতে নিকেশ অরোরার বার্ষিক বেতন ১২ দশমিক আট কোটি ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৪০ কোটি টাকা। আর সেই হিসেবেই নিকেশের এক দিনের বেতন প্রায় তিন কোটি টাকা।

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, নিকেশ অরোরার আগে অ্যাপল কোম্পানির সিইও টিম কুক বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া সিইও ছিলেন। তার বার্ষিক বেতন ছিল ১১ দশমিক ৯ কোটি ডলার।

৫০ বছর বয়সী নিকেশ বিএইচইউ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন। ১৯৮৯ সালে আইআইটি বারানসি থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করে তিনি চাকরিতে যোগ দেন। তবে এই চাকরি ছেড়ে তিনি আমেরিকা চলে যানিএবং সেখানে বোস্টন কলেজ অব নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর অনেক জায়গাতে চাকরি করেছেন তিনি। ২০০৪ সালে তিনি যোগ দেন গুগলে। ২০১৩ সালে তিনি গুগলের সবচেয়ে বেশি বেতন পাওয়া কর্মী ছিলেন। সেখানে তার বার্ষিক বেতন ছিল প্রায় ৪০০ কোটি টাকা।

২০১৪ সালে গুগলের চাকরি ছেড়ে তিনি গ্লোবাল ইন্টারনেট ইনভেস্টমেন্ট বিজনেসের হেড হিসেবে কাজ শুরু করেন। এক বছর পরে তিনি সফট ব্যাংক গ্রুপের সিইও নির্বাচিত হন। আর সেখান থেকে তিনি পালো অল্টো নেটওয়ার্কের সিইও হিসেবে যোগদান করলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত