আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জি-৭ সম্মেলনে ট্রাম্পের নাটকীয়তা

জি-৭ সম্মেলনে ট্রাম্পের নাটকীয়তা

কানাডায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতি অনুমোদনে নাটকীয়তার জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তে তিনি ওই বিবৃতি অনুমোদন দেয়া থেকে বিরত রইলেন। পাশাপাশি তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একজন অসৎ মানুষ হিসেবে অভিযুক্ত করলেন। বাণিজ্য নিয়ে বিরোধের জের ধরে শনিবার এমন অবস্থানে চলে যান ট্রাম্প। এরপর তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠেয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে যোগ দেয়ার জন্য এয়ারফোর্স ওয়ানে উঠে বসেন। তা যাত্রা শুরু করে সিঙ্গাপুরের উদ্দেশে।
ওই বিমানের ভেতর থেকেই তিনি টুইট করেছেন। তাতে বলেছেন, সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো মিথ্যা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কৃষক, শ্রমিক ও কোম্পানির ওপর কানাডা উচ্চ হারে শুল্ক আরোপ করছে। এসব মিথ্যা বিবৃতির কারণে আমি আমার প্রতিনিধিদের ওই যৌথ বিবৃতি অনুমোদন না দিতে নির্দেশ দিয়েছি। ট্রাম্প আবারো হুঁশিয়ারি দেন। তিনি বলেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের বাজারে সয়লাব হয়ে যাওয়া অটোমোবাইলসের ওপর শুল্ক আরোপ করছে। এর উদ্দেশ্য হলো জি-৭ ভুক্তি আরেকটি সদস্য দেশ জার্মানি। এর পরেই তিনি ট্রুডো

সম্পর্কে ক্ষুব্ধ বাক্য ব্যবহার করেন। বলেন, কানাডিয়ার প্রধানমন্ত্রী এতটা নম্র ও ভদ্রতা প্রদর্শন করেছেন তাদের যৌথ আলোচনার সময় যে, তা তিনি অনুমোদন দিতে পারেন না। তিনি অত্যন্ত অসৎ ও দুর্বল। ট্রাম্প এখানেই ছেড়ে দেন নি ট্রুডোকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডেইরি পণ্যগুলোর ওপর শুল্ক আরোপ করেছে কানাডা। তারই জবাব দিতে একই রকম পদক্ষেপ নেয়া হয়েছে কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর। এসব পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে কানাডা। কানাডার সঙ্গে বাণিজ্য ও নাফটা নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে ট্রাম্প আগেভাগেই শনিবার জি-৭ সম্মেলন ত্যাগ করেন। যাত্রা শুরু করেন সিঙ্গাপুরের উদ্দেশে। তার সঙ্গে রয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি, ট্রাম্পের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা জন বল্টন। তবে কানাডা ত্যাগের আগে ট্রাম্প সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মঙ্গলবারের বৈঠক নিয়ে কথা বলেছেন। বলেছেন, তিনি জানেন যুক্তরাষ্ট্রের সমঝোতা প্রক্রিয়ায় উত্তর কোরিয়ার নেতা কতটুকু গুরুত্ব দিয়ে নিচ্ছেন তা প্রথম এক মিনিটেই তিনি জেনে যাবেন। এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান- কীভাবে তিনি এত দ্রুততার সঙ্গে তা জানতে পারবেন? জবাবে তিনি বলেন, আমার স্পর্শ, আমার অনুভূতি দিয়ে আমি তা বুঝি। উত্তর কোরিয়ার নেতা আন্তরিক কিনা তা তিনি তাড়াতাড়িই বুঝে যাবেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত