আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইমরানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় শতবর্ষী নারী!

ইমরানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় শতবর্ষী নারী!

আগামী মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে এখন দেশটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন আসনে প্রার্থী হওয়া ব্যক্তিরা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কিন্তু কয়েকদিন আগে স্ত্রী রেহাম খানের ঝড়ের পর আবারও শিরোনাম হলেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান। খবর ইন্ডিয়া টুডের।

এবার শিরোনামে আসার কারণটা অবশ্য ভিন্ন। খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলা থেকে নির্বাচন করছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আর এই আসনেই তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন একজন ১০০ বছরের নারী।

হজরত বিবি নামের এই নারী কিন্তু স্থানীয়ভাবে খুব সুপরিচিত। সাধারণ নির্বাচনে তিনি জাতীয় পরিষদের এনএ-৩৫ (বান্নু) ও খাইবার পাখতুনখাওয়া পরিষদের পিকে-৮৯ (বান্নু থ্রি) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনে হজরত বিবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। হজরত বিবি তার জেলায় নারী শিক্ষার বিকাশ ঘটাতে চান। সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একসময় এই এলাকাটি তালেবানপন্থী জঙ্গিদের শক্ত অবস্থানও ছিল।

উত্তর ওয়াজিরিস্তান থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় ১০ লাখ মানুষ বান্নু জেলায় বসবাস করছেন। উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করলে এসব লোক বান্নু জেলায় চলে আসেন।

হজরত বিবি বিশ্বাস করেন যে, নারীদেরকে শিক্ষিত করে তোলা গেলে বড় পরিসরে ক্ষমতায়ন ও সমাজে তাদের গ্রহণযোগ্যতা তৈরি হবে।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১‌০ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচনে মূল লড়াইটা পিএমএল-এন ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নওয়াজ শরিফের দলের সঙ্গে দেশটির শক্তিশালীর সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ায় নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েই অনেক পাকিস্তানি শঙ্কিত।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত