আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানিদের গোলায় জম্মু ও কাশ্মীরে ৪ বিএসএফ নিহত

পাকিস্তানিদের গোলায় জম্মু ও কাশ্মীরে ৪ বিএসএফ নিহত

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় পাকিস্তানিদের গুলিবর্ষণে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার সদস্য নিহত হয়েছেন। খবর- এনডিটিভির।

খবরে বলা হয়, মঙ্গলবার রাতে জেলার চামলিয়াল সেক্টরের এ ঘটনায় নিহতদের মধ্যে বিএসএফের একজন অ্যাসিসট্যান্ট কমান্ডার রয়েছেন।

বুধবার সকালে বিএসএফের মহাপরিদর্শক রাম আবতার বার্তা সংস্থা পিটিআইকে বলেন, গত রাতে রামগড়ের আন্তর্জাতিক সীমান্তের অপর পাশ থেকে পাকিস্তানি রেঞ্জার্সরা গুলিবর্ষণ শুরু করে। এতে আমরা আমাদের কর্মকর্তা র‌্যাংকের এক অ্যাসিসট্যান্ট কমান্ডারসহ চার সদস্যকে হারিয়েছি, পাশাপাশি আমাদের আরও তিন সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় এক টুইটে শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলিশপ্রধান এসপি ভায়িদ। তবে নিজের টুইটে তিনি পাঁচ বিএসএফ সদস্য আহত হওয়ার কথা উল্লেখ করেছেন।

মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে চামলিয়াল সেক্টর সীমান্তের ওপাশ থেকে গুলিবর্ষণ শুরু হয়ে বুধবার ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত চলে। বিএসএফ জওয়ানরাও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত ২ জুন জম্মুতে ভারতীয় সেনা ফাঁড়ি লক্ষ্য করে আন্তর্জাতিক সীমান্তের অপর পাশ থেকে পাকিস্তানি জওয়ানদের গুলিবর্ষণে এক কর্মকর্তাসহ দুই বিএসএফ সদস্য নিহত হয়েছিলেন।

ওই সময় জম্মু সীমান্তের তিনটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর ব্যাপক গুলিবর্ষণে এক পুলিশ সদস্য ও এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত