আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বেশি খরচের বিয়েতে বিচ্ছেদের শঙ্কা বেশি

বেশি খরচের বিয়েতে বিচ্ছেদের শঙ্কা বেশি

বিয়ের অনুষ্ঠানের নাম শুনলেই খরচের ভয়ে অনেকের মুখ শুকিয়ে যায়। কারণ ইদানিং বিয়ের অনুষ্ঠান মানেই কয়েক লাখ টাকার ধাক্কা। ব্রাইডাল শো, ম্যাগাজিন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কথা শুনে মনে হয় বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক যত বেশি, সেই দম্পতি সুখিও হবেন তত বেশি। তবে একটি গবেষণা বলছে ভিন্ন কথা। গবেষণায় দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে খরচ কম হলেই বিচ্ছেদের ঝুঁকি কম হয়। খবর দি ইন্ডিপেন্ডেন্ট।

এ গবেষণার জন্য ৩,০০০ বিবাহিত ব্যক্তির ওপর জরিপ করেন যুক্তরাষ্ট্রের এমোরি ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক অ্যান্ড্রু ফ্রান্সিস-ট্যান এবং হিউগো এম মিয়ালন। তারা দেখেন, কিছু কিছু কাজে বাড়ে বিবাহবিচ্ছেদের সম্ভাবনা। গবেষণার ফলাফল বলছে, এনগেজমেন্ট রিং এবং বিয়ের অনুষ্ঠানে খরচ যত বেশি হয়, দাম্পত্য ততই সংক্ষিপ্ত হয়।
এনগেজমেন্ট রিংয়ের খরচ বেশি হওয়া যাবে না।

দেখা যায়, এনগেজমেন্ট রিংয়ের খরচ ২ হাজার মার্কিন ডলার বা তার বেশি হলেই বিচ্ছেদের ঝুঁকি হয় বেশি। আরও পরিষ্কার করে বললে, যেসব পুরুষ ২ থেকে ৪ হাজার ডলারের মাঝে এনগেজমেন্ট রিং কেনেন, তাদের বিচ্ছেদের ঝুঁকি ১.৩ গুণ বেশি হয় তাদের তুলনায় যারা ৫০০ ডলার থেকে ২ হাজার ডলারের ভেতরেই রিং কেনেন।

বিয়ের অনুষ্ঠানের খরচের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ১ হাজার ডলারের মাঝেই বিয়ের অনুষ্ঠান সেরে ফেললে উল্লেখযোগ্য পরিমাণে কমে বিচ্ছেদের শঙ্কা। এই খরচ ২০ হাজার ডলারের বেশি হলেও ১.৬ গুণ বাড়ে বিচ্ছেদের সম্ভাব্যতা।আরও একটি বিষয় বিচ্ছেদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একজন আরেকজনকে সুন্দর চেহারার কারণে বিয়ে করলে বিচ্ছেদের ঝুঁকি থাকে বেশি। অবশ্য এনগেজমেন্ট রিং এবং বিয়ের অনুষ্ঠানে একেবারেই খরচ না করাটাও বিচ্ছেদের ঝুঁকি বাড়ায়। বিয়ের পর হানিমুনে গেলে কম হয় এ ঝুঁকি। গবেষকরা বলেন, বিয়ের অনুষ্ঠানে বেশি খরচ না করে বরং হানিমুনে খরচ করাটাই শ্রেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত