আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

মাস্ক ব্যবহারের নিয়ম-কানুন

মাস্ক ব্যবহারের নিয়ম-কানুন

সর্বোচ্চ মানের মাস্ক মানেই এন ৯৫। তবে এই মাস্ক সাধারণের জন্য নয়। এই মাস্ক পরে বেশি ক্ষণ থাকাও যায় না। একমাত্র রোগীর চিকিৎসা ও দেখভালের সময় তার কাছে যাওয়ার সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই মাস্ক পরবেন। বরং এই ধরনের মাস্ক কিনে মজুত করলে প্রয়োজনে চিকিৎসকরা সেই মাস্ক পাবেন না। কাজেই এমন মাস্ক সংগ্রহে থাকলে তা নিকটবর্তী হাসপাতালে দান করা উচিত বলেই মত বিশ্বের বিশেষজ্ঞদের।

নীল বা সবুজ রঙের সার্জিক্যাল মাস্ক: এই মাস্ক ব্যবহারের পর ফেলে দিতে হবে। তিন স্তরযুক্ত এই মাস্ক বাইরে বেরলে আমজনতা পরতে পারেন। তবে এই মাস্ক এক দিনের বেশি ব্যবহার করা যাবে না। তাই মাস্কের আকালে এই ধরনের মাস্ক প্রতি দিন জোগাড় করা কঠিন।

তা হলে উপায়?

টেরিলিন বা সুতির কাপড়ের মাস্ক হতে পারে ঘরোয়া মাস্ক হিসেবে সেরা বিকল্প। কাপড় ভাঁজ করে দু’পাশে দুটো ফিতে আলাদা করে সেলাই করে নিন।

মাস্ক পরার আগে

ভালো করে হাত-মুখ ধুয়ে নিন। অ্যালকোহল বেসড হ্যান্ডওয়াশ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানো জল ও সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে নিন।

মাস্ক পরার পর

মাস্ক যেন নাক, মুখ ভাল ভাবে ঢাকে তা দেখতে হবে। পরার পর বার বার তাতে হাত দেবেন না। নইলে মাস্কে আটকে থাকা জীবাণুরা হাতে লেগে যাবে। সেই হাত থেকেই নাক-মুখের মাধ্যমে অসুখ ছড়িয়ে যেতে পারে। ফলে কাজের কাজ হবে না।

মাস্ক খোলার সময়

মাস্কের উপরের তলে হাত দিয়ে বা সামনের দিকে ধরে বা টেনে মাস্ক খুলবেন না। এতে মাস্কের জীবাণু হাতে লেগে যাবে। আবার হাতে থাকা জীবাণু পুরোটাই লেগে যাবে মাস্কে। পিছন দিক থেকে মাস্কের দড়ি বা ইলাস্টিক ব্যান্ড টেনে মাস্ক খুলুন। একে হাতের জীবাণু দড়িতে লাগলেও তা মুখের কাছাকাছি এসে সংক্রমণ ঘটাতে পারবে না। মাস্ক খোলার পর অবশ্যই ভালো করে ফের সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত-মুখ ধোবেন।

কাচতে হবে মাস্কও। একই মাস্ক পর পর দু’দিন যেমন পরা যাবে না, তেমনই নিজের মাস্কও অন্যকে ধার দেওয়া যাবে না পরার জন্য। নিজেও অন্যের মাস্ক পরবেন না। সাবানজল বা কীটনাশক লোশন মেশানো জলে ভাল করে কেচে নিতে হবে মাস্ক। কড়া রোদে রেখে মাস্ক শুকিয়ে নিতে পারলে ভাল। একান্তই তা না পারলে ঘরের তাপমাত্রায় শুকিয়ে নিন মাস্ক। ভিজে মাস্ক কখনওই পরা যাবে না।

সুস্থ মানুষ কখন মাস্ক পরবেন

ঘরের মধ্যে থাকলে এবং সুস্থ মানুষদের সঙ্গে বসবাস করলে বাড়িতে মাস্ক পরে থাকার কোনও দরকার নেই। তবে বাড়িতেও বজায় রাখুন সোশ্যাল ডিসট্যান্স। এই ভাইরাস এখনও অবধি তিন মিটারের বেশি দূরত্বে ছড়াতে পারে না বলেই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কাজেই বাইরে থেকে ভাইরাসের ঘরে ঢোকার আশঙ্কা নেই। তবে বাড়িতে করোনা আক্রান্ত রোগী থাকলে এবং তার দেখভাল করতে হলে অবশ্যই মাস্ক পরবেন। বাইরে বেরলে মাস্ক পরতে হবে সব সময়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

শেয়ার করুন

পাঠকের মতামত