আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

আপনার ঘুমানোর ভঙ্গি বলে দিবে আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ!

আপনার ঘুমানোর ভঙ্গি বলে দিবে আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ!

প্রতিটি মানুষই কিছু আলাদা আলাদা ভঙ্গিতে ঘুমিয়ে থাকেন। কেউ সোজা হয়ে, কেউ পাশ ফিরে,

কেউবা উপুড় হয়ে ঘুমিয়ে থাকেন। এমনও অনেকে আছেন যারা রাতে ঘুমানোর সময়ে একটু পরপর

বিভিন্ন ভঙ্গিতে ঘুমিয়ে থাকেন। সম্প্রতি এক গবেষণা ঘুমানোর বিভিন্ন ভঙ্গির কিছু মজাদার বিষয়

আবিষ্কার করেছে। গবেষণাটি বলছে যে ঘুমানোর ভঙ্গি একজনের ব্যক্তিত্ব কেমন তা বলে দিতে পারে।

এতে ৬ ধরনের আলাদা আলাদা ঘুমানোর ভঙ্গির কথা উল্লেখ করা হয়। এতে দেখা যায় যে

একইভাবে ঘুমানোর অভ্যাস গড়ে ওঠা কয়েকজনের ব্যক্তিত্ব খুব কাছাকাছি ধরনের হয়ে থাকে।

জেনে নিন এগুলো সম্পর্কে।

১. আপনি যদি গোলাকার ভঙ্গিতে ঘুমিয়ে থাকেন অর্থাৎ গর্ভের সন্তান যেভাবে থাকে সেভাবে ঘুমান

এবং এক হাত বালিশের নিচে থাকে তাহলে বুঝবেন যে আপনি বাহ্যিকভাবে কঠোর ব্যক্তিত্বের

অধিকারী হলেও সত্যিকার অর্থে আপনি নরম স্বভাবের একজন। নতুন কোনো ব্যক্তির সাথে পরিচিত

হলে আপনি লজ্জা পেলেও এক সময়ে আপনি তার ভালো বন্ধুতে পরিণত হয়ে যান।

২. আপনার যদি পাশ ফিরে শোয়ার অভ্যাস থাকে যেখানে পা সোজা ও এক হাত সোজাভাবে গায়ের

উপরে পড়ে থাকে তাহলে বুঝবেন আপনি বিশ্বস্ত একজন, সহজ মনের অধিকারী এবং সামাজিক

কথাবার্তায় পারদর্শী। তবে এক্ষেত্রে আপনি মাঝে মাঝে বোকামির পরিচয় দেন।

৩. আপনি যদি পাশ ফিরে শোয়ার পাশাপাশি হাত ছড়িয়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলেন তাহলে

জানবেন যে আপনি খোলামেলা কথা বলতে পছন্দ করেন, ক্ষেত্রবিশেষে আপনি কিছুটা কঠোরও হয়ে

থাকেন। সব কাজেই আপনি সাবধানতা অবলম্বন করেন, দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কিন্তু

একবার সিদ্ধান্ত নিলে তা থেকে কখনই সরে দাঁড়ান না।


৪. অনেকেই আছেন যারা একেবারে সোজা হয়ে ঘুমিয়ে থাকেন। এদের হাত ও পা ফ্ল্যাট হয়ে বিছানার

সাথে লাগানো থাকে। এই ধরনের শোয়ার অভ্যাস গড়ে তোলা একজন সচরাচর লজ্জাশীল এবং

গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এরা নিজের এবং অন্যের প্রতি উচ্চ প্রত্যাশা করে থাকেন।

৫. এমন অনেকে আছেন যারা উপুড় হয়ে ঘুমিয়ে থাকেন যেখানে হাত পা ছড়ানো অবস্থায় থাকে।

ব্যক্তিত্বের দিক থেকে এরা সাহসী এবং আলাপী হয়ে থাকেন।

৬. চিৎ হয়ে হাত পা ছড়িয়ে শোয়ার অভ্যাসও অনেকের রয়েছে। এতে পা যতটা ফাকা করে ঘুমানো

যায় এবং হাত দুটো মাথার দুইপাশে বালিশের উপরে ছড়ানো থাকে। এই ধরনের ঘুমানোর অভ্যাস

গড়া একজন ব্যক্তিত্বের দিক থেকে বন্ধুভাবাপন্ন এবং নম্র ও নিরহঙ্কারী হয়ে থাকেন। এরা অন্যকে

সাহায্য করতে অনেক বেশি ভালোবাসেন।

এগুলো ছাড়াও আরও এক ধরনের ঘুমানোর অভ্যাস অনেকেই গড়ে তোলেন যা এই গবেষণায়

অন্তর্ভুক্ত করা হয় নি। এটি হল যত্রতত্রভাবে ঘুমানো অর্থাৎ এতে হাত পা এমনকি মাথার কোনো

ঠিকানা নেই। এলোমেলোভাবে ঘুমানো। মাতাল অবস্থায় একজন যেভাবে ঘুমায় ঠিক সেভাবে ঘুমানো।

এই ধরনের ঘুমানোর অভ্যাস গড়ে তোলা একজন ব্যক্তিত্বের দিক থেকে খুব একটা আকর্ষণীয় হন

না। এদের অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে।

শেয়ার করুন

পাঠকের মতামত