আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

২০০ পর্বে স্টার জলসার রান্নাবান্না: আসছে ‘শাশুড়ি-বৌমা স্পেশাল সপ্তাহ’

২০০ পর্বে স্টার জলসার রান্নাবান্না: আসছে ‘শাশুড়ি-বৌমা স্পেশাল সপ্তাহ’

ছবি: এলএবাংলাটাইমস

বাঙালি মানেই ঘটি বা বাঙালের লড়াই। সেই খাদ্যরসিক বাঙালিদের জন্যে নতুন বছরে স্টার জলসার রান্নার শো 'রান্নাবান্না' (Rannabanna) নিয়ে এসেছে অসাধারণ স্বাদযুক্ত নিত্য নতুন ও ঐতিহ্যশালী খাবার। এক মাস ধরে কার্যত চলবে 'ফুড কার্নিভাল'। রান্নাবান্নাতে এবার থাকছে 'ঘটি বনাম বাঙাল খাবারের' বিশেষ পর্ব। যেখানে সপ্তাহব্যাপী বিশেষ খাবারগুলির রেসিপি দেখানো হবে। শোতে রকমারী সুস্বাদু রেসিপি নিয়ে থাকবেন অতিথিরা।

অতি সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় কুকারি শো ‘রান্নাবান্না’ পেরিয়ে গেল ২০০ পর্ব। সোমবার থেকে শনিবার রোজ বেলা সাড়ে বারোটায় রকমারি রেসিপি নিয়ে হাজির সঞ্চালিকা অপরাজিতা আঢ্য, রিল ছেলে রক্তিম সামন্ত। সঙ্গে আছেন পোক্ত রাঁধিয়ে এবং নামী-দামি তারাকারা।


বিকেলে নয় বেলা সাড়ে বারোটায় এই কুকারি শো নিয়ে অপরাজিতা হাজির ঘরণীদের অন্দরমহলে। যাতে শো দেখতে দেখতে যাতে তাঁরা রেঁধে ফেলতে পারেন মনের মতো রেসিপি। এটাই এই শো-এর বিশেষত্ব।

শুধু কি তা-ই? এই শো-এর বিশেষত্বের শেষ কোথায়?পিঠে পার্বণ, বাঙাল-ঘটি রেসিপি হয়ে শাশুড়ি-বৌমা সপ্তাহ, পরিপাটি করে ভূরিভোজের আয়োজন- কী নেই এখানে? বাড়ির গৃহিণীর মতোই যেখানে রীতিমতো কোমর বেঁধে হাতা-খুন্তি নিয়ে হেঁশেল সামলাচ্ছেন সঞ্চালিকা অপরাজিতা আঢ্য। নিজের হাতে সাধারণ-অসাধারণ রেসিপি রেঁধে, বেড়ে, যত্ন করে খাওয়াচ্ছেনও অংশগ্রহণকারীদের।

এছাড়াও, নামী-দামী তারকা-অতিথিদের আনাগোনা লেগেই থাকে অপরাজিতার ‘রান্নাবান্না’-য়। বাঙাল-ঘটি সপ্তাহে দুই বাংলার মধ্যে জোর টক্কর দিতে উপস্থিত ছিলেন প্রয়াত ইস্টবেঙ্গল ফুটবলার কৃশাণু দে-র স্ত্রী শর্মিলা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। দু’জনে আসর জমিয়ে দিলেন ‘লাউডগা দিয়ে ইলিশ মাছ’ আর ‘পোস্ত চিংড়ি’ রেঁধে। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে আসছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। দেশভাগ, ওপার বাংলা থেকে এপার বাংলায় আসার একরাশ স্মৃতি নিয়ে। সঙ্গে বাংলাদেশের এক্সক্লুসিভ রান্না ‘তিতার ঝোল’-এর রেসিপি।

এদিকে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘শাশুড়ি-বৌমা স্পেশাল সপ্তাহ’। যেখানে শহর কলকাতার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও আসছেন শাশুড়ি আর বৌমারা। যাঁদের ঝুলিতে থাকবে ‘ফিশ বল কারি’, ‘ধনিয়া রাইস’, ‘পাপরিকা চিকেন’, ‘মাটন ঝাল’-এর মতো রেসিপি। এই পর্বে সদ্য বিবাহিত অভিনেত্রী মানালি দে আসছেন শাশুড়ি বসুধা মুখোপাধ্যায়কে নিয়ে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

শেয়ার করুন

পাঠকের মতামত