আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যেভাবে বানাবেন সুস্বাদু নারকেল নাড়ু

যেভাবে বানাবেন সুস্বাদু নারকেল নাড়ু

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কিছু খাবারের নাম শুনলেই জিহ্বায় জল চলে আসে। তাদের মধ্যে পিঠা ও নাড়ু অন্যতম। গ্রামে এ সব খাবার খুব সহজেই পাওয়া গেলেও শহরে বসে তাদের স্বাদ গ্রহণ করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। তবে মজাদার ঐতিহ্যবাহী এ সব খাবার শহরে বসেও সহজে বানানো যায়। এ রকমই একটা রেসিপি হলো নারকেল নাড়ু। জেনে নেই যেভাবে বানাবেন এই সুস্বাদু নারকেল নাড়ু।

প্রথমে চুলায় একটি পরিষ্কার প্যান বসাতে হবে। প্যানটা একটু গরম হলে চুলার জাল কমিয়ে দিয়ে তাতে ২ কাপ নারকেল দিতে হবে।

নারকেল আগেই কুরিয়ে নিতে হবে। ব্লেন্ড করে নিলে আরও ভাল হয়। চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে নারকেল খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজে নিতে হবে। তবে অতিরিক্ত ভেঁজে বাদামী করে ফেলা যাবে না। শুধু পানি টাকে শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে তাতে ১ কাপ গুড় দিয়ে দিতে হবে। দানা গুড় হলে বেশি ভালো হয়। গুড়কে খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে।

ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে নাড়তে হবে। জ্বাল বাড়ানো যাবে না; অল্প আঁচেই থাকবে চুলো। এক পর্যায়ে গুড় নারকেলের সঙ্গে মিশে যাবে।অতিরিক্ত ভাঁজা যাবে না, নইলে নাড়ুগুলো শক্ত হয়ে যাবে।

মিশ্রণটি নাড়ুর আকার পাচ্ছে কিনা তা যাচাই করার জন্য অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নাড়ুর আকার দিয়ে দেখতে হবে। যদি আকার পায় তবেই নাড়ু বানানো শুরু করতে হবে।

চুলোর আগুন বন্ধ করে মিশ্রণ টিকে ঠাণ্ডা হতে দিতে হবে। স্বাদ বৃদ্ধির জন্য মিশ্রণটিতে এলাচি পাউডার মেশানো যেতে পারে। কিন্তু যদি এলাচির স্বাদ পছন্দ না হয় তাহলে এটা বাদ দিলেও সমস্যা নেই। এলাচি দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে মাখাতে হবে এবং পুরোপুরি ঠাণ্ডা করে নিতে হবে।

এবারে হাতের তালুতে ঘি মাখিয়ে নিতে হবে। মাঝারী ধরনের নাড়ু বানানোর জন্য পরিমাণ মতো মিশ্রণ হাতে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে নারকেল তেলও ব্যাবহার করা যেতে পারে। একে একে নাড়ু গুলো বানিয়ে নিতে হবে।

ফ্রিজে রেখে বেশ কিছুদিন ধরে খেতে পারবেন এই নাড়ু। তবে নাড়ু গুলো এমন বক্সে রাখতে হবে যাতে বাতাস না ঢোকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

শেয়ার করুন

পাঠকের মতামত