আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অ্যালোভেরার যত গুণ

অ্যালোভেরার যত গুণ

বহু গুণে গুণান্বিত এই যাদুকরী অ্যালোভেরা বা ঘৃতকুমারী। ত্বকে, চুলে এর কার্যকরী গল্প যেনো কখনই শেষ হবার নয়। তবে শুধু এসব কিছুর মধ্যেই সীমাবদ্ধ নয় অ্যালোভেরার ব্যবহার। কারণ এর রয়েছে আরও নানা গুনাগুণ। 

জ্বালাপোড়া: ত্বকের যেকোনো ধরণের জ্বালাপোড়া দূর করতে সক্ষম অ্যালোভেরা। ক্ষতস্থানে দিনে তিনবার করে অ্যালোভেরা জেল লাগালে জ্বালাপোড়া সেরে যায়। এমনকি সূর্যের অতিরিক্ত তাপের কারণেও ত্বকের মাঝে অনেক জ্বালাপোড়া হয়ে থাকে। ত্বক খারাপ হতে থাকে দিনের পর দিন। ঘর থেকে বের হবার আগে প্রতিদিন অ্যালোভেরা সংবলিত ভালো কোনো সানস্ক্রিন ত্বকে লাগিয়ে নিতে হবে।

ক্ষত: শরীরে খুব বড় ধরণের কেটে না গেলে এবং ক্ষত যদি স্বাভাবিক হয়ে থাকে, রক্তক্ষরণ খুব বেশি পরিমাণে না হলে তাহলে অ্যালোভেরা জেল ক্ষত সাড়াতে যথেষ্ট কার্যকর। অ্যালোভেরা ক্ষতস্থান দ্রুত সাড়িয়ে তোলার পাশাপাশি দাগ হতে দেয় না।

ত্বকের শুষ্কতা দূর করে অ্যালোভেরা!

শুষ্ক ত্বক: ত্বক খুব তাড়াতাড়ি অ্যালোভেরা জেল শুষে নেয়। তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে অ্যালোভেরা। সেই সাথে রুক্ষ এবং শুষ্ক ত্বকের জন্য শ্রেয়। গোসলের পরে এমন কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিৎ যাতে অ্যালোভেরা রয়েছে। তাহলে ত্বক আর রুক্ষ হয় না।

ঠাণ্ডাজনিত সমস্যা: নাকের যেকোনো ধরনের বড় সমস্যা ছাড়া, সাধারণ যেকোনো ঠাণ্ডার সমস্যায় অ্যালোভেরা যাদুকরী কাজ করে। অনেক সময় সর্দি-কাশির কারণে গলা ব্যাথা হয়ে থাকে। সে ক্ষেত্রে প্রতিদিন অ্যালোভেরা জেল গলায় ম্যাসেজ করলে আরাম পাওয়া যায়। ব্যাথা না যাওয়া পর্যন্ত প্রতিদিন এই কাজ করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত