আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সিলিকা জেলের ব্যবহার

সিলিকা জেলের ব্যবহার

নতুন ব্যাগ, জুতা কিনলে ভেতরে ছোট ছোট সাদা প্যাকেট পাওয়া যায়। ছোট দানা ভরা এগুলো হচ্ছে সিলিকা জেল। সিলিকা জেলের প্যাকেট ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এটি একটি শক্তিশালী শোষণকারী। এটি বাতাসে উপস্থিত আর্দ্রতা খুব দ্রুত শোষণ করে নেয়।

মোবাইল পানিতে পড়লে : অসাবধানবশত মোবাইল পানিতে পড়ে গেলে কাজে লাগাতে পারেন সিলিকা জেল। একটি ব্যাগে বেশ কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রেখে তাতে মোবাইল রেখে দিন কমপক্ষে আট-নয় ঘণ্টার জন্য। সারাদিন রাখলে আরও ভালো উপকার পাবেন।

ড্রয়ারের যত্ন নিতে : ড্রয়ারের ভেতরে একসাথে বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়, ফলে ড্রয়ারের ভেতরে ভ্যাপসা গন্ধ তৈরি হয়। ড্রয়ারে কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রেখে দিন। ভ্যাপসা গন্ধ চলে যাবে।

ক্যামেরার যত্নে : অনেক সময় লেন্সে ফাঙ্গাস পড়ে যায় এবং এর ফলে ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। ক্যামেরার বাক্সে সিলিকা জেল রেখে দিন, এটি ক্যামেরাকে শুষ্ক রাখবে।

গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে : পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, গাড়ি বা বাড়ির দলিল ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজপত্র যেখানে রেখেছেন সেখানে কয়েকটি সিলিকা জেল রেখে দিন। এটি সেই নথিগুলিকে শুষ্ক এবং ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখবে।

বই এবং ফটো অ্যালবাম যত্নে : বই এবং ফটো অ্যালবামে দ্রুত পোকামাকড় লেগে যায় এবং স্যাঁতসেঁতে হয়ে যায়। বই এবং অ্যালবামের পৃষ্ঠাগুলোর মাঝখানে সিলিকা জেলের প্যাকেট রাখুন।

গয়না ভালো রাখতে : বাতাসে উপস্থিত আর্দ্রতার কারণে গয়না কালচে হয়ে যায় অনেক সময়। জুয়েলারির বাক্সে সিলিকা জেলের ছোট প্যাকেট রেখে দিন। সিলিকা জেল বাতাসের বাড়তি আর্দ্রতাকে শোষণ করে গয়না চকচকে রাখবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত