আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ওজন কমাতে ফলেই ভরসা

ওজন কমাতে ফলেই ভরসা

একটা বয়স পর ওজন বেড়ে যাওয়াটা অনেকেই স্বাভাবিক ঘটনা হিসাবেই দেখেন। কিন্তু এটা ভুল। সুস্থ থাকতে সব বয়সেই ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন বেড়ে গেলে অন্য কোনো উপায় না পেয়ে সবাই ওজন কমানোর নানা উপায় খুঁজতে থাকেন। কখনো ব্যায়াম করে, কখনোবা খাবার কমিয়ে দিয়ে রোগা হওয়ার পরিকল্পনাও করেন। এর মধ্যে আবার চিন্তা করতে হয়, ওজন কম রাখতে কোন কোন খাবার কম খেলেও পেট ভরবে।

ওজন কমানোর জন্য ফল খেতে বলেন দেশ-বিদেশের পুষ্টিবিদরা। শরীরের ভার নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বেশি কার্যকর যে ফলগুলো সেগুলো খেতে হবে। যাতে ফাইবারের পরিমাণ বেশি। সেক্ষেত্রে হাতের কাছে পাওয়া যাবে, এমন ফল বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যাতে খুঁজতে গিয়ে বেশি সমস্যায় না পড়তে হয়। তিন রকমের ফল এক্ষেত্রে বেছে নিতে পারেন।

কলা: কলায় এমন কিছু এনজাইম আছে যা হজমে সহায়ক এবং ওজন কমাতে সাহায্য করে। কলায় ফাইবার বেশি। এর সঙ্গে স্টার্চও থাকে যথেষ্ট। যা অনেকটা সময়ের জন্য পেট ভর্তি রাখে। সবে মিলে ওজন কমানোর ক্ষেত্রে বেশ সাহায্য করে শরীরকে। তাই প্রতিদিন কলা খাওয়ার মাধ্যমে মেদ কমাতে পারেন।

আপেল: আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ফ্ল্যাভোনয়েড পলিমার। এই কারণে ওজন কমানোর জন্য আপেল আর্দশ একটি ফল। খোসা শুদ্ধ আপলে খেলে বেশি উপকার পাওয়া যাবে। আপেল রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে রাখে। যদি ব্লাডসুগার নিয়ন্ত্রণে থাকে তাহলে অকারণে খিদে পায় না। তাই খাওয়াও হয় কম, যার কারণে ওজন আর বাড়ে না।

নাশপাতি: নাসপতির মধ্যে ফ্ল্যাভোনয়েড পলিমার আছে। যা ওজন কমাতে সাহায্য করে। নাশপাতি খোসা শুদ্ধ খেলে তা আপনার পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমবে। এতে ওজন বাড়বে না, তাই মেদও বাড়বে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত