আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

কর্মক্ষেত্রে সফল হবেন যেভাবে

কর্মক্ষেত্রে সফল হবেন যেভাবে

মানুষ যেকোনো কাজে স্বভাবতই সফল হওয়ার আকাঙ্খা বোধ করে। কর্মক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কর্মক্ষেত্রে প্রত্যেকেই চান নিজেকে তার কাজের জায়গায় যোগ্য, কর্তব্যপরায়ণ এবং বুদ্ধিমান প্রমাণ করতে। সহকর্মীদের কাছে গ্রহণযোগ্যও হয়ে উঠতে পারাটাও একটা বড় চ্যালেঞ্জ। কর্মক্ষেত্রে অধিকাংশের মনে জায়গা করে নিতে কয়েকটি চিরাচরিত উপায় রয়েছে। সেগুলো শুধু কর্মক্ষেত্রে নয়, যেকোনো জায়গায় নজর কাড়তে বা সফল হতে সাহায্য করবে আপনাকে।

কাজের প্রতিটি বিষয়ে গভীর মনোযোগী হোন: আপনি যে কাজই করেন না কেন, কাজের প্রতিটি সূক্ষ বিষয়ে গভীর মনোযোগী হোন। কিভাবে কাজ হচ্ছে, আপনার কাজের ফলে কোথায় কী পরিবর্তন হচ্ছে, এসব বিষয়গুলোতে গভীর ভাবে লক্ষ্য রাখুন। এতে করে, কাজের বিষয়ে সবকিছু আপনার নজরে আসবে। যতক্ষণ কাজ করবেন, কাজে পূর্ণ মনোযোগ বা ফোকাস রাখুন। এর ফলে কাজটিকে আপনি খুব ভালোমত বুঝতে পারবেন।

উদ্যোগী হতে হবে: যে খোলা মনে সব কাজে এগিয়ে আসে, তাকে চারপাশের মানুষ খেয়াল করতে বাধ্য। মানে, আপনি যে ধরনের কাজেই করেন না কেন, সে বিষয়ে সবকিছু জানা কিন্তু সম্ভব নয়। প্রতিটি বিষয়ই দিন দিন আপডেট হচ্ছে। সময়ের সাথে আপনিও যদি নিজেকে আপডেট করতে পারেন, তবে কর্মক্ষেত্রে অনেক এগিয়ে যাবেন। প্রয়োজন শুধু সদিচ্ছা। কর্মক্ষেত্রে সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করুন।

নিয়ম মেনে চলুন: যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেখানকার কালচার এবং নিয়মগুলোকে গভীর ভাবে পর্যবেক্ষণ করুন এবং কী কারণে এগুলো জারি করা হয়েছে, তা বোঝার চেষ্টা করুন। তাহলে নিয়ম মেনে চলা আপনার জন্য সহজ হবে। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য যথাযথ ভাবে নিজের কাজ বুঝে নেওয়া, এবং প্রতিষ্ঠানের নিয়মগুলো সঠিকভাবে মানার কোনো বিকল্প নেই।

হাসিখুশি থাকার চেষ্টা করুন: সহকর্মীদের সাথে অহেতুক গম্ভীর হয়ে থাকবেন না। সব সময়ে গম্ভীর হয়ে থাকলে অন্যরা আপনার কাছে ঘেঁষতে চাইবে না। এর ফলে সহকর্মীদের সাথে আপনার ভালো সম্পর্ক গড়ে উঠতে সমস্যা হবে। সব সময়ে হাসিখুশি থাকুন। সবার সাথে সৌজন্যমূলক সম্পর্ক রাখার পাশাপাশি এটাও খেয়াল রাখবেন যেনো আপনার কারণে কারো কাজের সময় নষ্ট না হয়। এতে সহকর্মীরা আপনাকে গায়ে পড়া এবং ব্যক্তিত্বহীন মানুষ বলে মনে করবে।

অফিস পলিটিক্স এড়িয়ে চলুন: অফিস পলিটিক্স যারা করেন, তারা কখনোই দীর্ঘ মেয়াদে কর্মক্ষেত্রে সফল হতে পারেন না। আর এটা তারাই করে যারা সত্যিকার কাজে দক্ষ নয়, তাই অন্যভাবে সফল হতে চায়, যেটা আদতে সম্ভব নয়। কর্মক্ষেত্রে দ্বিমত থাকবেই, কিন্তু একে কখনো বিবাদে পরিণত হতে দেবেন না। রাগারাগি, গোলমাল সব সময়ে এড়িয়ে চলুন। কোনো সহকর্মীর কাছে অন্যের নামে দুর্নাম তো করবেনই না, কেউ যদি অন্য কারো নামে আপনার কাছে দুর্নাম করে তাতেও যোগ দেবেন না। নেগেটিভ কথার বদলে সব সময়ে পজিটিভ কথা বলুন।

কর্মক্ষেত্রে সফল হওয়াটা জীবনে সফল হওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারেন, তবে জীবনের অন্যান্য ক্ষেত্রেও সফল হওয়াটা অনেক সহজ হয়ে যাবে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে, এবং সব সময়ে নিজেকে আরও দক্ষ ও উন্নত করার চেষ্টা করলে কর্মক্ষেত্রে সফলতা সহজেই আপনার হাতের মুঠোয় ধরা দেবে। তবে অনেক সময়ে নিজের সবটা দিয়ে চেষ্টা করার পরও কাঙ্খিত সাফল্য আসে না। এই সময়ে অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। একবারের জন্যও ভাববেন না যে এভাবে কাজ করে লাভ নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত