আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

জেনে নিন সব সময় ক্লান্তি লাগার কারণ

জেনে নিন সব সময় ক্লান্তি লাগার কারণ

প্রতি রাতে ভালো ঘুম হওয়ার পরেও দিনভর ক্লান্তি লাগে অনেকের। মনে হয় এই বুঝি ঘুম নেমে এলো চোখে। রাজ্যের ক্লান্তি শরীরে ভর করে ডেকে নিতে চায় ঘুমের দেশে। আবার রাতে এই ক্লান্তি থাকে না। ঘুমও উধাও হয়ে যায়। বিষয়টি খুব একটা বিরল নয় এই নাগরিক জীবনে। দিনকে দিন এর পরিমাণও বাড়ছে।

কিছুদিন আগে স্লিপ ফাউন্ডেশন নামের একটি জার্নালে দিনভর ক্লান্তি বোধ করার কারণ নিয়ে গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। তারা গবেষণায় বলেছেন, দিনের বেলায় অহেতুক ক্লান্তির বেশ কয়েকটি কেস স্টাডি তারা পর্যবেক্ষণ করেছেন। অনেকেই এই সমস্যার সমাধানে ভাবেন, আরো বেশি ঘুমালে হয়তো ক্লান্তি কেটে যাবে। কিন্ত বিষয়টি ঘুমের অভাবে নয়, বরং অন্য কোনো সমস্যা, এমনই বলা হয়েছে সেই গবেষণাপত্রে। কী কী কারণে এমন হয় চলুন জেনে নেওয়া যাক-  

স্লিপ অ্যাপনিয়া: এই অসুখে রাতে ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে আসে। ফলে ঠিকঠাক ঘুম হয়না। মাঝে মাঝে ঘুম ভেঙ্গেও যায়। এতে করে প্রয়োজনীয় বিশ্রাম হয় না। সারা দিন ক্লান্তি ভর করে থাকে।

নারকোলেপ্সি: স্নায়ুর এই সমস্যাটি মোটামোটি জটিল। এর কারণে সারা দিনের যেকোনো সময়ে স্লিপ অ্যাটাক হতে পারে। তখন ঘুম ঠেকিয়ে রাখা মুশকিল হয়ে যায়।

হাইপারসমনিয়া: এর ফলেও সারা দিন ক্লান্তি কাটে না। কিন্তু এই সমস্যার মুশকিলটা হলো, ঘুমও আসে না। শুধু ক্লান্তি ভাব থেকে যায়। বিছানায় শরীর এলিয়ে দিলেও ঘুম চোখে ভর করে না। উল্টো ক্লান্তি থেকেই যায়।

মস্তিষ্ক সময় বুঝতে পারে না: ঘুম কাটানোর জন্য মস্তিষ্ককে সজাগ হতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে মস্তিষ্ক সজাগ হতে বহু ঘণ্টা সময় নেয়। ফলে ঘুম ভাব কাটতে চায় না।

তথ্যসূত্র: স্লিপ ফাউন্ডেশন

শেয়ার করুন

পাঠকের মতামত