আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

যেসব খাবারের পর পানি পান করা ঠিক নয়

যেসব খাবারের পর পানি পান করা ঠিক নয়

বিশুদ্ধ পানির অপর নাম জীবন। শরীরকে সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধ করার জন্য প্রতিদিন পানির প্রয়োজন হয়। প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী-পুরুষের দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি খাওয়া দরকার। তবে আবহাওয়া ও শারীরিক শ্রমের ওপর পানি পান নির্ভর করে। কিন্তু মুশকিলটা হলো, যখন-তখন পানি খেলে হবে না। বিশেষ কয়েকটি খাবার খাওয়ার পর পানি একদমই খাবেন না। জেনে নিন কোন কোন খাবারের পর গ্লাসে চুমুক দেবেন না।

ফল খাওয়ার পর

যেকোনো ফল খেয়ে সঙ্গে সঙ্গে পানি খাবেন না। কারণ, ফলে ৮০ থেকে ৯০ শতাংশ পানি থাকে। এছাড়া আরো নানান উপাদানের মধ্যে থাকে চিনি, সাইট্রিক অ্যাসিড। তাই ফল খাওয়ার পর পর পানি খেলে কাশি হতে পারে। এমনকি পেটের সমস্যাও দেখা দিতে পারে। তাই, যে ফলই খান না কেন, তার অন্তত মিনিট ৪৫ পর পানি খাবেন।

চা-কফি পানের পর

বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয় পানীয় হলো চা। সকাল-বিকাল-রাত চা পানের কোনো সময় যেনো নেই! সাথে আছে কফি পান। এই পানীয় দুটি সাধারণত খুব গরম বা ঠাণ্ডা খেয়ে থাকেন অনেকেই। এর কারণে হজম প্রক্রিয়া খানিকটা ধীরে হয়। তাই ঠাণ্ডা বা গরম যে ভাবেই চা-কফি পান করেন না কেন, সঙ্গে সঙ্গে পানি পান করবেন না। তাহলে হজমে গোলমাল হতে পারে।

ছোলা খাওয়ার পর

ছোলা খাওয়ার পর পর কখনো পানি খাওয়া ঠিক নয়। কারণ ছোলা হজম করার জন্য অনেকটা গ্যাস্ট্রাইটিস দরকার হয়। এটার পরিমাণ কমে যায় পানি খেলে। ফলে ছোলা হজম হতে সময় বেশি লাগতে পারে। এতে পেটের গোলমাল হতে পারে। তাই ছোলা খাওয়ার পর অন্তত মিনিট ২০ থেকে ২৫ পর পানি খাওয়া উচিত।

আইসক্রিম খাওয়ার পর

আইসক্রিম খাওয়ার পর কী পানির পিপাসা কমে যায়? অনেকেই এর উত্তরে বলেন না। তবে গরমে প্রশান্তি এনে দেয়। কিন্তু আইসক্রিম খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খাওয়া ঠিক নয়। এতে উপকার তো হবেই না উল্টো ক্ষতি হতে পারে। আইসক্রিম খাওয়ার পর পর পানি খেলে অনেকের দাঁত শিরশির করে। দাঁতের জোরও কমতে পারে। পাশাপশি গলা ব্যথাও হতে পারে। তাই আইসক্রিম খাওয়ার পর অন্তত ১৫ মিনিট পরে পানি খাওয়া উচিত।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত