আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রান্নায় লবণ কম-বেশি হলে করণীয়

রান্নায় লবণ কম-বেশি হলে করণীয়

রান্না মজাদার করতে লবণের পরিমাণ হতে হবে সঠিক মাপের। একটু কম-বেশি হয়ে গেলেই মুশকিল। রান্নায় লবণ কম হলে অবশ্য বাড়তি লবণ যোগ করা সম্ভব কিন্তু বেশি হয়ে গেলে? চিন্তার কিছু নেই, বেশি হয়ে গেলেও লবণ কমানোর আছে দারুণ সব উপায়-

রান্নায় পানি যোগ করুন
অতিরিক্ত লবণ দিয়ে ফেললে সেই রান্নায় সঙ্গে সঙ্গে পানি মিশিয়ে নিন। পানি মিশিয়ে দিলে লবণের সঙ্গে খাবারের সামঞ্জস্য হতে পারে। সেইসঙ্গে পরিমাণমতো সবজিও মিশিয়ে দিতে পারেন। যদি মাংসতে লবণ বেশি হয়ে যায়, তবে মাংসের টুকরোগুলো তুলে ধুয়ে নিন। এরপর আবার মিশিয়ে নিন।

টক দই ব্যবহার
রান্নায় লবণ বেশি হয়ে গেলে খাবারটি নষ্ট হয়ে গেল বলে একদমই মন খারাপ করবেন না। কারণ এক্ষেত্রে লবণ কমানোর জন্য আপনাকে সাহায্য করবে টক দই। রান্নায় এক টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। এতে রান্নার স্বাদ বদলে যাবে। সেই সঙ্গে রান্নার বাড়তি লবণের স্বাদও স্বাভাবিক হয়ে আসবে।

আলু দিয়ে দিন
রান্নায় লবণ বেশি হলে তা থেকে বাঁচাতে পারে আলু। কয়েকটি আলু কেটে ধুয়ে রান্নায় মিশিয়ে দিন। কাঁচা আলু অতিরিক্ত লবণ শুষে নেবে। এভাবে মিনিট বিশেক রেখে এরপর আলুগুলো তুলে নিন। তাহলে লবণ অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।

ফ্রেশ ক্রিম ব্যবহার
অতিরিক্ত লবণের স্বাদ দূর করতে সাহায্য করবে ফ্রেশ ক্রিম। আপনার রান্নায় যদি লবণ বেশি হয়ে যায় তবে ব্যবহার করতে পারেন ফ্রেশ ক্রিম। এতে রান্নায় একটি ক্রিমি ভাব আসবে। লবণের পরিমাণও কমে যাবে।

পেঁয়াজ দিন
খাবারের অতিরিক্ত লবণ স্বাভাবিক করার জন্য ব্যবহার করুন পেঁয়াজ। কাঁচা কিংবা ভাজা, দুই রকম পেঁয়াজই কার্যকরী এক্ষেত্রে। একটি বড় পেঁয়াজ দুই টুকরো করে রান্নায় মিশিয়ে নিন। কয়েক মিনিট পর ঝোল থেকে তুলে নিন। ঝোলের অতিরিক্ত লবণ শুষে নেবে কাঁচা পেঁয়াজ। একইভাবে ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে পেঁয়াজ তুলে নেওয়ার প্রয়োজন নেই।

ভিনেগার ও চিনি
তরকারির অতিরিক্ত লবণ স্বাভাবিক করতে ব্যবহার করতে পারেন ভিনেগার ও চিনি। এক টেবিল চামচ চিনির সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন। এটি রান্নায় লবণের স্বাদে সামঞ্জস্য আনবে। ভিনিগার টক ও চিনি মিষ্টি, তাই আপনার রান্নায়ও বাড়তি স্বাদ যোগ হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত