আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

গরমে ঘামের দুর্গন্ধ এড়াতে করণীয়

গরমে ঘামের দুর্গন্ধ এড়াতে করণীয়


তীব্র রোদ! সঙ্গে গরমে হাঁসফাঁস অবস্থা। প্রতিদিন যাদের স্কুল-কলেজ বা অফিসের কাজে বাইরে যেতে হয়, তাদের ঘাম ও দুর্গন্ধের সমস্যায় ভুগতে হয়। রোদে বাইরে গেলে শরীর ঘামবেই। মানুষের শরীর থেকে বের হওয়া ঘামে এক ধরনের ব্যাকটেরিয়ার উৎপত্তির কারণেই এই দুর্গন্ধ হয়। শুধু দুর্গন্ধ নয়, শরীরে ঘাম জমে ছত্রাকজাতীয় সংক্রমণও হতে পারে।

শরীরের দুটি গ্রন্থি অ্যাকরিন ও অ্যাপোক্রিন থেকেই মূলত ঘামের উৎপত্তি। শরীরচর্চা বা পরিশ্রমের ফলে উৎপন্ন ঘামের জন্য দায়ী অ্যাকরিন গ্রন্থি। এই ঘামে দুর্গন্ধ নেই। এটি শরীরকে ঠান্ডা রাখে।

গরমের দিন শরীর থেকে ঘাম নির্গত হওয়া স্বাভাবিক। কিন্তু কোনো কারণ ছাড়াই শরীরের নির্দিষ্ট কিছু স্থান যেমন হাত ও পায়ের তালু, বগলের নিচে অতিরিক্ত ঘাম হলে, সেটিকে হাইপারহাইড্রোসিস বলা হয়। মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ মানুষের এই সমস্যা হতে পারে।



যেসব কারণে অতিরিক্ত ঘাম ও দুর্গন্ধ হয়

    খাবারে সালফারের পরিমাণ বেশি থাকলে।

    মাংস, ডিম, পেঁয়াজ, ব্রকলি, রসুন বেশি খেলে।

    অতিরিক্ত লবণ ও মসলাযুক্ত খাবারে।

    ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়।

    মদ্যপান করলে।

    মানসিকভাবে উদ্বিগ্ন থাকলে।

    হরমোনের প্রভাবে কৈশোরে গায়ে দুর্গন্ধ বাড়তে পারে, সে ক্ষেত্রে দুশ্চিন্তার কিছু নেই।



ঘামের দুর্গন্ধ এড়াতে যা করবেন

    গরমে আঁটসাঁট ও সিনথেটিক পোশাক এড়িয়ে সুতির পাতলা ও ঢিলেঢালা পোশাক পরুন।

    প্রতিদিন গোসল করুন।নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

    অন্তর্বাস ও মোজা পরিষ্কার রাখুন।

    প্রচণ্ড রোদ ও গরম এড়িয়ে চলুন। প্রয়োজনে ছাতা ব্যবহার করুন।

    ঘামাচি হলে চুলকানি রোধে অ্যান্টিহিস্টামিন ওষুধ খান।

    ঘেমে গেলে পোশাক পরিবর্তন করুন।

    মসলাযুক্ত খাবার, কফি, অ্যালকোহল পরিহার করুন।

    দুর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করুন। তবে, ব্যবহারের পূর্বে অবশ্যই ত্বক পরিষ্কার করে নেবেন।

    দুর্গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়া রোধে নিমপাতা দিয়ে সেদ্ধ পানিতে গোসল করতে পারেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত