আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

গরমে ঈদ, সাজবেন যেভাবে

গরমে ঈদ, সাজবেন যেভাবে



গরমের সময়ে ঈদ। তাই বলে তো না সেজে বসে থাকা চলবে না! ঈদ মানেই আনন্দ। আর আনন্দের এমন দিনে সবাই চায় নিজেকে যেন দেখতে সুন্দর লাগে। কিন্তু গরমের কারণে আপনার সাজ নষ্ট হয়ে গেলে দেখতে সুন্দর তো লাগবেই না উল্টো আরও অস্বস্তিতে পড়তে হবে। এসময় কোন সাজে সুন্দর ও সতেজ লাগবে তা জানা জরুরি। ঈদের সাজে আপনাকে যেন সতেজ ও প্রাণবন্ত লাগে, সেজন্য সাজের সময় এই দিকগুলোয় খেয়াল রাখতে হবে-

মেকআপের ধরন
গরমের সময় মেকআপের ধরনের দিকে খেয়াল রাখবেন। কারণ এসময় মুখের মেকআপ ধরে রাখা কষ্টকর। গরমে মেকআপ করার আগে ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। এরপর ব্যবহার করুন ময়েশ্চারাইজার। কিছুক্ষণ অপেক্ষা করে ব্যবহার করুন বিবি ক্রিম বা ফাউন্ডেশন। এতে মেকআপ সহজেই বসবে। ফাউন্ডেশন যেন ভালোভাবে ব্লেন্ড হয় সেদিকে খেয়াল রাখবেন। এতে আপনাকে সতেজ ও প্রাণবন্ত লাগবে।

ব্লাশন ব্যবহার
ব্লাশন লাগাতে গিয়ে ভুল করলে পুরো সাজটাই নষ্ট হয়ে যাবে। এসময় ক্রিম বেজ ব্লাশন বেছে নিন। এই আবহাওয়ায় উজ্জ্বল রং এড়িয়ে চলুন। বেছে নিন হালকা রঙের ব্লাশন। অ্যাপ্রিকোট বা কোরাল, হালকা গোলাপি ইত্যাদি রঙের ব্লাশন আপনার সাজকে আরও আকর্ষণীয় করে তুলবে। ব্লাশনের উপর হালকা করে ব্রোঞ্জার বুলিয়ে নিন। এতে বাড়তি উজ্জ্বলতা যোগ হবে।

চোখ সাজাবেন যেভাবে
গরমের সময়ে চোখে কোনো ধরনের চকচকে শ্যাডো ব্যবহার করবেন না। প্রথমে হালকা রংয়ের শ্যাডো লাগিয়ে নিন। এরপর আই লাইনার টেনে নিন। রঙিন আই লাইনারও ব্যবহার করতে পারেন। চোখের নিচের অংশে ওয়াটার প্রুফ কাজল হালকাভাবে লাগিয়ে নিতে পারেন। উপরের পাপড়িতে মাস্কারা লাগিয়ে নিন। চেষ্টা করুন সবগুলো ওয়াটার প্রুফ প্রোডাক্ট ব্যবহার করতে।

লিপস্টিক কেমন হবে?
খেয়াল রাখুন লিপস্টিকের দিকেও। এসময় হালকা রঙের ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন। এতে দেখতে বেশি সতেজ লাগবে। ম্যাট লিপস্টিক ব্যবহার করলে তা ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত