আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

পুলিৎজার পুরস্কার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা

পুলিৎজার পুরস্কার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা

ছবি: এলএবাংলাটাইমস

সাংবাদিকতা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পুলিৎজার পেয়েছেন চিত্রশিল্পী ও অলঙ্করণ শিল্পী বাংলাদেশি-আমেরিকান ফাহমিদা আজিম। উইঘুর নির্যাতন নিয়ে ইনসাইডার ওয়েবসাইট প্রকাশিত ‘হাউ আই এসকেপড আ চায়নিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প’ শিরোনামের ইলাস্ট্রেটেড রিপোর্ট-এ অলঙ্করণের জন্য তিনি এ পুরস্কার জিতে নেন।

ছয় বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পাড়ি জমান ফাহমিদা। লেখাপড়া শুরুর প্রথম থেকেই তার স্বপ্ন ছিল খ্যাতনামা একজন চিত্রশিল্পী হওয়ার। সেই লক্ষ্যে ফাহমিদা পড়াশুনা করেন কম্যুনিকেশন্স আর্টে। বর্তমানে তিনি ওয়াশিংটনের সিয়াটলে একটি কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন।

এর আগে বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন ২০১৮ সালে রয়টার্সের পাঁচ ফটো-সাংবাদিকদের সঙ্গে পুলিৎজার জেতেন। তবে ফাহমিদা হচ্ছেন প্রথম কোনও বাংলাদেশি-আমেরিকান যিনি পুলিৎজার পুরস্কার পেলেন। ফাহমিদা আজিম এর আগে 'সামিরা সার্ফ' বইটিতে অলঙ্করণের জন্যে এ বছরই 'গোল্ডেন কাইট' পুরস্কার পান।

পুলিৎজার পুরস্কার ওয়েবসাইটে ফাহমিদাকে নিয়ে এক সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, তিনি দ্য নিউইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট, ভাইস ও আরও অনেক গণমাধ্যমে তার শিল্পকর্ম প্রকাশিত হয়েছে। 

এলএবাংলাটাইমস /এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত