আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

হিজাবি নারীদের চুলের যত্নে করণীয়

হিজাবি নারীদের চুলের যত্নে করণীয়

বর্তমানে হিজাব পরিধানকারী নারীর সংখ্যা নেহাত কম নয়। হিজাব যারা পরেন, তাদের সাধারণত দীর্ঘ সময় ধরে চুল ঢাকা থাকে। এতে মাথায় ঠিকমতো বাতাস প্রবেশ করতে পারে না। ফলে মাথার ত্বক ঘেমে যায়। অন্যদিকে মাথার ত্বক থেকে প্রাকৃতিকভাবে কিছু তেল নিঃসৃত হয়। ঘাম আর তেল মিলেমিশে মাথার ত্বককে চটচটে করে। এতে চুলকানি, র‍্যাশ, খুশকি মতো সমস্যা দেখা দিতে পারে। এ জন্য হিজাবি নারীদের চুলের বিশেষ যত্ন প্রয়োজন।

যারা গোসলের পর চুল না শুকিয়ে হিজাব পরেন, তাদের চুলে দুর্গন্ধ ও খুশকি হতে পারে। এমনকি উকুন হওয়ার আশঙ্কাও থাকে। হিজাব পরার আগে পানি বা ঘামে ভেজা চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে। বাইরে থেকে ফিরে হিজাব খুলে একই কাজ করতে হবে। চুল শুকানোর জন্য সবচেয়ে ভালো ফ্যানের বাতাস। কারণ, হট সেটিংয়ের গরম বাতাসে চুলের ক্ষতি হতে পারে। যারা হিজাব পরেন না, তাদের জন্যও এটি প্রযোজ্য।

হিজাব পরার আগে চুল খুব হালকা করে বেঁধে নেওয়া উচিত। বেশি শক্ত করে চুল বাঁধলে চুলের গোড়া নরম হয়ে যায়। এতে চুল পড়ার আশঙ্কা থাকে। চুল বাঁধতে স্ক্রাঞ্চি ব্যবহার করুন। এটি বেশ কোমল এবং কোনো ধরনের ড্যামেজ করে না। লম্বা চুল বেণি, পনিটেইল বা হালকা খোঁপা করলেই চলবে।

হিজাব নিয়মিত ভালোভাবে পরিষ্কার করতে হবে। এতে মাথার ত্বকের ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ এড়ানো যাবে, আর কখনো কোনোভাবেই অন্যের হিজাব ব্যবহার করা যাবে না। চুল নিয়মিত ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। কারণ, হিজাব পরলে ঘাম আর তেলের জন্য মাথার ত্বকে খুশকি হয়ে থাকে। তাই সপ্তাহে অন্তত তিন দিন ভালো মানের শ্যাম্পু ব্যবহার করতে হবে।

যেসব শ্যাম্পুতে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ, সোডিয়াম স্যালিসাইলেট, শিয়া সিড অয়েল সানফ্লাওয়ার অয়েল, মাইসিলার ওয়াটার ও মিন্ট আছে, সেসব শ্যাম্পু ব্যবহার করতে হবে। যা মাথার ত্বকের মৃতকোষ পরিষ্কারে কার্যকর ভূমিকা রাখে। এ ছাড়া মাথার ত্বকের অতিরিক্ত শুষ্কতার সমস্যা দূর করে, এর ময়শ্চার লেভেল ঠিক রাখে।

এই প্রাকৃতিক উপাদানগুলো খুশকি তাড়ানোর পাশাপাশি চুলে পুষ্টি জোগায়। মাথার ত্বকের আর্দ্রতা বজায় রেখে চুলকে কোমল ও মসৃণ করে এবং এর বৃদ্ধির গতি বাড়িয়ে দেয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত