আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পেঁয়াজ ছাড়া রান্না!

পেঁয়াজ ছাড়া রান্না!

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিছুতেই। প্রতিবছরই প্রায় লাগামছাড়া বাড়ছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। যে কারণে পেঁয়াজ ছাড়া রান্নার বিকল্প চিন্তা করছেন অনেকেই।

পেঁয়াজের দাম যতই বাড়ুক তাতে কিছু আসে যায় না আপনার। পেঁয়াজ ছাড়া রান্নায় কিছু পদ্ধতি অনুসরণ করলে আপনার রান্নার স্বাদ থাকবে অটুট। দেখে নিন পেঁয়াজহীন তেমন কিছু রেসিপি:


খিচুড়ি
দেশজুড়ে শীতের আগমন হচ্ছে, সাথে আসছে শীতের মজার মজার সব সবজি। বাড়িতে মেহমান এলে আপনি অনায়াসে বানাতে পারেন শীতের সবজি দিয়ে খিচুড়ি। সেক্ষেত্রে আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না। শুধু সবজি-চাল-ডালের পরিমাণ সমান রেখে, রসুন, আদা, জিরা এবং গরম মশলার পরিমাণ সামান্য বাড়িয়ে দিলেই হয়ে যাবে মজাদার খিচুড়ি।

গোশত
আমরা সবাই জানি পেঁয়াজ ছাড়া গোশত রান্না করা যায় না। গোশত রান্নায় অনেক পেঁয়াজের পাশাপাশি প্রচুর মসলার মধ্যে কষিয়ে রান্না করা হয় গোশত, সেটার সাথেই তো আমরা অভ্যস্ত। তবে বর্তমানে পেঁয়াজ যেহেতু নিত্যদিনের পণ্যের জায়গায় প্রায় বিলাসিতায় রূপ নিয়েছে, তাই অনেকের পক্ষেই এখন ইচ্ছেমতো পেঁয়াজ দিয়ে থকথকে ঝোলের গোশতের ভুনা রান্না করা সম্ভব হচ্ছে না। কিন্তু আপনি জানেন কি, যদি রান্নার আগে সব মশলা মিশিয়ে গোশত ম্যারিনেট করে রাখেন, তাহলে সেটা খুবই সুস্বাদু হবে। ম্যারিনেট করার জন্য রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, দই, এবং অন্য সকল মশলা দিয়ে মেখে রাখুন। গোশত চুলায় দিয়ে পানি কমে আসলে একটু বেশি করে আলু অথবা পেঁপে দিন।

ইলিশ মাছের ঝোল
একটু চেষ্টা করলেই পেঁয়াজ ছাড়া ইলিশ মাছের তেল ঝোল রান্না করে চমকে দিতে পারেন অতিথিদের। সেক্ষেত্রে, বেছে নিতে পারেন কালোজিরা আর কাঁচামরিচের ফোড়ন বা বাগাড়। পুরো রান্নার প্রণালী আপনি খুঁজলেই পেয়ে যাবেন ইউটিউবে।

ভর্তা, ভাজি এবং সবজি
নানান রকমের ভর্তা, ভাজি এবং সবজি বানানো যায় পেঁয়াজ ছাড়া। ইউটিবে অনেক রকমের রেসিপি আপনি পাবেন।

এছাড়া ডিমভাজি এবং পেঁয়াজুতে ব্যবহার করতে পারেন পেঁপেকুচি। অথবা পেঁয়াজের জায়গায় স্প্রিং ওনিয়ন বা পেঁয়াজের কলি ব্যবহার করতে পারেন। পাশাপাশি অলিভ অয়েল দিয়ে রান্না করলেও খাবারের স্বাদ অনেকগুণ বেড়ে যাবে।

সম্প্রতি ভারত থেকে আমদানি বন্ধ হবার পর, বাজারে পেঁয়াজের ঝাঁজ যেন দিনদিন বেড়েই চলেছে। প্রতি কেজি এক শ’ ছুঁতেই যেখানে সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছিলেন। এমতাবস্থায়, অনেকেই এখন পেঁয়াজের বিকল্প অথবা পেঁয়াজহীন রেসিপির খোঁজে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত