আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

চুলের পরিচর্যায় যে ভুলগুলো করবেন না

চুলের পরিচর্যায় যে ভুলগুলো করবেন না

চুল ভালো রাখার জন্য প্রয়োজন পড়ে নিয়মিত পরিচর্যার। এই যত্ন নেওয়ার আছে নানা উপায়। অনেক সময় সঠিক মনে করে চুলের যত্ন নিলেও তা আসলে উপকারের বদলে ক্ষতি করে বেশি। তখন আপনার চুল হয়ে পড়ে আগের থেকেও রুক্ষ ও প্রাণহীন। তাই সুস্থ ও প্রাণবন্ত চুল পেতে চাইলে জানতে হবে চুলের সঠিক পরিচর্যা। চলুন জেনে নেওয়া যাক-

নিয়মিত শ্যাম্পু করতে হবে

অনেকে মনে করেন, নিয়মিত শ্যাম্পু করলে চুল নষ্ট হয়ে যেতে পারে। আসলে তা নয়। যারা প্রতিদিন বাইরে বের হন তাদের গোসলের সময় প্রতিদিন শ্যাম্পু করে নেওয়া উচিত। কারণ বাইরের ধুলোবালি স্ক্যাল্পে জমে খুশকির সমস্যা বেড়ে যেতে পারে। যারা বাইরে কম বের হন, তাদের প্রতিদিন শ্যাম্পু না করলেও চলবে। সেক্ষেত্রে সপ্তাহে তিনদিন শ্যাম্পু ব্যবহার করলেই যথেষ্ট। যখনই শ্যাম্পু ব্যবহার করছেন, তার সঙ্গে কন্ডিশনারও ব্যবহার করুন। তবে চুলের গোড়ায় কন্ডিশনার যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন।

প্রতিদিন তেল দেওয়ার প্রয়োজন নেই

অনেকেই মনে করেন, চুল ভালো রাখতে হলে প্রতিদিন তেল ব্যবহার করতে হবে। আসলে কিন্তু তা নয়। কারণ আপনি যদি প্রতিদিন তেল ব্যবহার করেন তাহলে চুল তেল চিটচিটে হয়ে যাবে। এতে দেখতে যেমন সুন্দর লাগে না তেমনই বাড়ে আরও অনেক সমস্যা। তাই চুল সুন্দর রাখতে চাইলে সপ্তাহে দুই দিন তেল ব্যবহার করলেই যথেষ্ট।

কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করবেন না

অনেকেই চুল ভালো রাখতে বিভিন্ন কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। এই অভ্যাস থেকে দূরে থাকতে হবে। কারণ এ ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে চুল সাময়িক সুন্দর হতে পারে তবে ক্ষতিটা হয় দীর্ঘকালীন। অতিরিক্ত কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহারে মাথার ত্বকের ক্ষতি হয়ে থাকে। তাই চুলের যত্নে ব্যবহার করতে হবে প্রাকৃতিক উপাদান।

শীতে গরম পানি ব্যবহার করবেন না

শীতের ভয়ে অনেকে গরম পানিতে গোসল করে থাকেন। গরম পানি গায়ে ঢাললে খুব একটি ক্ষতি নেই। তবে যখন আপনি চুলে গরম পানি ব্যবহার করবেন তখন তা খুব স্বাভাবিকভাবেই স্ক্যাল্পের ক্ষতি করবে। কারণ এটি চুলের ময়েশ্চারাইজার ও প্রাকৃতিক অ্যাসেনশিয়াল অয়েল চলে যায়। তাই চুলে কখনো গরম পানি ব্যবহার করবেন না।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত