আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

শীতে ফেসওয়াশ ব্যবহার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

শীতে ফেসওয়াশ ব্যবহার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

মুখে ব্রণ আছে এমন অনেকে সারা বছর যে ফেসওয়াশ ব্যবহার করেন, শীতকালেও একই ফেসওয়াশ ব্যবহার করেন। অর্থাৎ গরমকালে যে ফেসওয়াশ ব্যবহার করেছেন, শীতকালেও সেই ফেসওয়াশ ব্যবহার করেন। এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম ডক্টর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান বিস্তারিত।

এ ধরনের ফেসওয়াশ ত্বকের জন্য অনেক কড়া। ফেসওয়াশ কড়া হলে আমাদের ত্বকের ওপরের লেয়ারে যে পানি থাকে সেটা কমিয়ে দেয়। এমনকি ত্বকের নিচের কয়েকটা লেয়ার পর্যন্ত শুষ্ক করে ফেলে। এজন্য গরমে যেসব ফেসওয়াশ ব্যবহার করেন, সেগুলো শীতে ব্যবহার করবেন না।

শীতে জেল বেইজড কিছু ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিছু বাংলাদেশ পাওয়া যায়। ট্রাইজেরা (Trixera) জেল নিউট্রেড নামের একটা ফেসওয়াশ পাওয়া যায়। এটা একটা নিউট্রিশন ফেসওয়াশ। যাদের ব্রণের ত্বক, তারা এটা ব্যবহার করতে পারেন। আর যাদের মুখে ব্রণ নাই, তারা যে কোনো একটি সফট ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। শীতকালে সেরাভি (Cerave) ফেসওয়াশ ব্যবহার ত্বকের জন্য খুবই ভালো। এছাড়া যেসব ফেসওয়াশে ইউরিয়া, গ্লিসারিন আছে সেগুলো দেখে কিনবেন। কারণ এগুলো ত্বকের জন্য ভালো।

শীতকালে বেশি গরম পানি দিয়ে বেশি সময় গোসল করবেন না। গোসলের পর শরীর ভেজা থাকতেই একটু তেল মাখতে পারেন। অথবা যে কোনো একটি হাইড্রেটিং লোশন মাখতে পারেন। এগুলোর মধ্যে পানির আদ্রতা ধরে রাখার সামর্থ্য আছে।

সূত্র: ডক্টর টিভি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত