আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

নিমের উপকারিতা

নিমের উপকারিতা

ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর। আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার। আসুন জেনে নেওয়া যাক নিমের উপকারিতাগুলো-

ত্বক: বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণ দূর করতে নিমপাতা বেটে লাগাতে পারেন। মাথার ত্বকে অনেকেরই চুলকানি ভাব হয়। নিমপাতার রস মাথায় নিয়মিত লাগালে এ চুলকানি কমে। নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয়।

চুল: উজ্জ্বল, সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিম পাতার ব্যবহার বেশ কার্যকর। চুলের খুসকি দূর করতে শ্যাম্পু করার সময় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন। খুসকি দূর হয়ে যাবে। চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয়। সপ্তাহে ১ দিন নিমপাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে ১ ঘণ্টার মতো রাখুন। এবার ১ ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন চুল পড়া কমার সঙ্গে সঙ্গে চুল নরম ও কোমল হবে।

কৃমিনাশক: পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়। পেটে বড় হয়। চেহারা ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই।

দাঁতের রোগ: দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। নিমের পাতা ও ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত