আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ত্বকের যত্নে বিভিন্ন তেল

ত্বকের যত্নে বিভিন্ন তেল

তেল দিয়ে ত্বক পরিচর্যায় কিছু নিয়ম জানা থাকা দরকার। ক্ষতি ছাড়া ত্বকের সুস্থতা রক্ষায় প্রাকৃতিক তেল উপকারী। ভারতের ব্লসম কোচার গ্রুপ অফ কম্পানিজ’য়ের পরিচালক ব্লসম কোচ্চার ত্বকের ধরন ও সমস্যা বুঝে তেল ব্যবহারের পরামর্শ দেন।
তিনি বলেন, “যতটা সম্ভব রাসায়নিক উপাদান মুক্ত ক্রিম বা লোশন ব্যবহারে বিরত থেকে প্রাকৃতিক উপাদান ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠা উপকারী।“ তেলতেলে হয়ে যাওয়ার ভয়ে অনেকেই তৈলাক্ত ত্বকে তেল ব্যবহার করতে চান না। তবে ব্লসম কোচার টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ত্বক আর্দ্র রাখার পাশপাশি উজ্জলতা বাড়াতে কয়েকটি তেল ব্যবহারের পরামর্শ দেন।

নারিকেল তেল
ত্বকের আর্দ্রতা রক্ষা থেকে শুরু করে আরোগ্য লাভ পর্যন্ত নানান ধরনের সমস্যায় সমাধানে সহায়তা করে। এমন ঠাণ্ডার মৌসুমে এক চামচ নারিকেল তেল কুসুম গরম করে চুল ও ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। গোসলের পরে, বিশেষত গরম পানিতে গোসলের ফলে ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে নারিকেল তেল ব্যবহার করা উপকারী।

ল্যাভেন্ডার তেল
ত্বকে ব্রণ বা জ্বলুনির সমস্যা থাকলে তাজা ফুলের তেল যেমন- ল্যাভেন্ডার তেল ব্যবহার উপকারী। এটা সিবাম নিয়ন্ত্রণে রাখে, জ্বলুনি কমায় এবং প্রাকৃতিক জীবাণূনাশক হিসেবে কাজ করে। এছাড়া অন্যান্য প্রসাধনীর কার্যকারিতা বাড়াতে পারে।

টি ট্রি তেল
ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাসরোধী। তাছাড়া ত্বকের শুষ্কতা, চুলকানি ও প্রদাহ কমাতে এই তেল উপকারী। ১২ ফোঁটা নারিকেল, জলপাই বা কাঠবাদামের মতো বাহক তেলের সাথে দুয়েক ফোঁটা টি ট্রি তেল মিশিয়ে ব্যবহার করা যায়।

খাঁটি জলাপাইয়ের তেল
বিশেষত ‘এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল’ পুষ্টিকর এবং মুখের আর্দ্রতা ও মসৃণতা বজায় রাখতে উপকারী। জলপাই তেলে আছে ভিটামিন ও খনিজ যা ত্বকের আর্দ্রতা রক্ষায় ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ত্বকের শুষ্কতাজনিত সমস্যা– চামড়া ওঠা, ফাঁটা ইত্যাদি দূর করতে জলপাইয়ের তেল ব্যবহার করা যায়। খুব বেশি শুষ্কতার কারণে হওয়া ত্বকের চুলকানি বা অস্বস্তি কমাতে এই তেলের সঙ্গে কিছুটা লেবুর রস মিশিয়ে নিতে হবে।

কাঠবাদামের তেল
খুব বেশি শুষ্ক ত্বকের জন্য উপকারী। জ্বলুনি, ব্যথা ও খসখসেভাব কমাতে পারে। এই তেলে আছে উপকারী ফ্যাটি অ্যাসিড যা ত্বকের মসৃণতা ধরে রাখে। শুষ্ক ত্বকের জন্য তৈরি ফেইস প্যাকে কাঠবাদামের তেল ব্যবহার করা যায়। ডিমের কুসুমের সঙ্গে কাঠবাদামের তেল মিশিয়ে ত্বকে মালিশ করা যায়। হাঁটু, কনুইয়ের শুষ্কতা, কড়া পড়া ত্বক এমনকি চুলের রুক্ষতা কমাতেও কাঠবাদামের তেল সুপরিচিত।

জোজোবা তেল
আছে এমন রাসায়নিক অবকাঠামো যা ত্বকের প্রাকৃতিক তেলের অনুরূপ। ফলে তা শোষিত হয় সহজে। বিভিন্ন ধরনের খনিজ উপাদান, জিঙ্ক, কপার, ভিটামিন বি এবং ই থাকায় ত্বকের যত্নে জোজোবা তেল ব্যবহার উপকারী।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত