আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

কোলেস্টেরল, রক্তচাপ কমাতে যা খাবেন

কোলেস্টেরল, রক্তচাপ কমাতে যা খাবেন

ভালো ভালো খাবার খেলেই শরীর সুস্থ থাকবে এমনটি নয়, সুস্বাস্থ্য ধরে রাখার জন্য স্বাস্থ্যকর পানীয়ের ওপরও বিশেষ জোর দিতে হবে। রোজ এমন পানীয় খান, যা শরীর থেকে সব দূষিত পদার্থ বের করে দেবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে তুলবে।

স্বাস্থ্যকর পানীয়ের কথা বলতেই মাথায় আসে— লেবুপানি, মধুপানি, হলুদপানি, জিরাপানি, মেথিপানি, দুধ, গ্রিন টি এবং আরও নানারকম ডিটক্স ওয়াটার।

এসব পানীয় অবশ্যই শরীরের জন্য উপকারী। তবে জানেন কী— এসবের থেকেও উপকারী আমলকী-অর্জুনের জুস? এখন দোকানে আমলকী-অর্জুনের জুস কিনতে পাওয়া যায় ঠিকই, তবে আপনি যদি ঘরেই ফ্রেশ জুস তৈরি করতে পারেন, তা হলে দ্বিগুণ উপকার পাবেন! চলুন জেনে নেওয়া যাক আমলকী-অর্জুনের জুসের উপকারিতা এবং বাড়িতে এটি তৈরি করার পদ্ধতি।

অর্জুন-আমলকীর জুস হার্টের জন্য দারুণ উপকারী। এই জুস হার্ট সুস্থ রাখে, কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে অর্জুনরস এবং পলিফেনলের উপস্থিতি হার্টের পেশিকে শক্তিশালী করে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

অর্জুন আমলকীর জুস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির একটি চমৎকার প্রাকৃতিক উপায়। আমলকীতে রয়েছে প্রচুর ভিটামিন সি। এক একটি আমলকীর মধ্যে প্রায় ৬০০-৭০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে। বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিড রিফ্লাক্সের মতো পেটের সমস্যা মোকাবিলায় রোজ খান এক গ্লাস আমলকী অর্জুন জুস। বাড়িতে ফ্রেশ জুস তৈরি করে খেতে পারেন বা কেনা জুসও খেতে পারেন। কেনা রস যদি খান, তা হলে এক গ্লাস হালকা গরম জলে প্রায় ৩০ এমএল আমলকী অর্জুন জুস মিশিয়ে খালি পেটে খান।

যেভাবে জুস বানাবেন

আমলকী ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। মিক্সড করা পাত্রে দিয়ে এর রস বের করে নিন। এবার আরেকটি পাত্রে দুই কাপ জল ঢেলে তাতে অর্জুনের ছাল দিয়ে ফোটান। জল অর্ধেক না হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন। একটি কাপে অর্জুনের জলটি ছেঁকে, তার সঙ্গে আমলকীর রস মেশান। এ মিশ্রণে মধু মিশিয়ে নিন। হালকা গরম থাকাবস্থায় পান করুন আমলকী অর্জুনের রস।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত