আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

মুখ ধোওয়ার সঠিক পদ্ধতিগুলো কি কি?

মুখ ধোওয়ার সঠিক পদ্ধতিগুলো কি কি?

মুখের ত্বক উজ্জ্বল আর তরতাজা রাখতে সবার আগে প্রয়োজন সঠিকভাবে মুখ ধোওয়া। এতে ত্বকের ভেতরে থাকা ময়লা, তেল সব বের হয়ে যাবে। কিন্তু অনেকেই মুখ ধোওয়ার সঠিক পদ্ধতি জানেন না। রূপ বিশেষজ্ঞদের মতে, সঠিক পদ্ধতি মেনে মুখ না ধুলে ত্বকের ক্ষতি হতে পারে। অনেকেই মুখ পরিষ্কার করার সময় হামেশাই কয়েকটি ভুল করে থাকেন , যা এড়িয়ে যাওয়া উচিত। যেমন-

গরম পানি ব্যবহার করা : অনেকেই গরম পানি দিয়ে মুখ ধুয়ে থাকেন। কিন্তু গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে ত্বকে রুক্ষ-শুষ্কভাব, জ্বালা এবং লালচেভাব দেখা দিতে পারে। তবে একেবারে হালকা গরম বা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে পারেন।

ভেজা ওয়াইপস ব্যবহার করা: খুব তাড়াতাড়ি মুখ পরিষ্কার করতে অনেকেই ভেজা ওয়াইপস ব্যবহার করেন। অনেকে মেকআপ তুলতেও এই টিস্যু ব্যবহার করেন। কিন্তু ভেজা ওয়াইপসে নানা ধরনের রাসায়নিক থাকে। যার ফলে ত্বকের বিভিন্ন সমস্যা হয়। এগুলি ব্যবহার করলে ত্বকে জ্বালা হতে পারে। তাছাড়া, ভেজা ওয়াইপস ত্বকের সব ময়লা, তেল অপসারণ করতে পারে না।

সাবান বা ভুল ক্লিনজার ব্যবহার করা: ত্বকের ধরণ অনুযায়ী উপযুক্ত ফেসওয়াশ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। তা না হলে ত্বকের জ্বালা, চুলকানি, লালচেভাব দেখা দিতে পারে। শুষ্ক, তৈলাক্ত, কম্বিনেশন বা সেনসিটিভ, আপনার ত্বক যে রকম, সেই হিসেবে ফেসওয়াশ বা ক্লিনজার কিনুন।

নোংরা হাত বা তোয়ালে ব্যবহার করা: মুখ ধোওয়ার আগে হাত ধোয়াটা খুব জরুরি। কারণ হাতে থাকা জীবাণু ত্বকের ক্ষতি করতে পারে। নোংরা হাতে মুখ ধোওয়া বা মুখ মোছার জন্য নোংরা তোয়ালে ব্যবহার করলে ত্বকে ব্যাকটেরিয়া, ময়লা জমা হতে পারে। যার ফলে ব্রণ, পিম্পল এবং সংক্রমণ হতে পারে। তাই হাত ভালো করে ধুয়ে তবেই মুখে স্পর্শ করুন। পাশাপাশি মুখ মোছার জন্য পরিষ্কার তোয়ালে বা ফ্রেশ টিস্যু ব্যবহার করুন।

খুব জোরে জোরে স্ক্রাব করা: স্ক্রাবার বা ওয়াশক্লথ দিয়ে খুব জোরে জোরে মুখ ঘষলে ত্বকে জ্বালা, লালচেভাব হতে পারে। মুখ ধোওয়ার সময় হাতের তালু বা আঙুলের ডগা দিয়ে আলতো করে, বৃত্তাকার গতিতে মুখে স্ক্রাব করুন। মুখ ভালো করে ধোওয়া ফেসওয়াশ বা ক্লিনজার লাগানোর পর মুখ খুব ভালো ভাবে পানি দিয়ে ধোওয়া উচিত। তা না হলে মুখে ক্লিনজারের অবশিষ্টাংশ লেগে থাকতে পারে। এটি ত্বকের ছিদ্র আটকে জ্বালা এবং ব্রণ হতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত