আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

খালি পেটে ডাবের পানি খাওয়া কি ঠিক?

খালি পেটে ডাবের পানি খাওয়া কি ঠিক?

ডাবের পানির উপকারিতার কথা কমবেশি সবারই জানা। শরীরে পুষ্টি জোগাতে ডাবের পানির তুলনা নেই। অনেকেরই অভ্যাস আছে সকালে উঠে খালি পেটে ডাবের পানি খাওয়ার। কিন্তু প্রশ্ন হল, এভাবে খালি পেটে নিয়মিত ডাব খাওয়া কি আদৌ উপকারী? বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতীয় পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী।

এই পুষ্টিবিদের মতে, এই গরমে ডাবের পানি খাওয়ার তুলনা নেই । এতে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। এছাড়া এতে সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি১, এবং ভিটামিন সি রয়েছে। ডাবের পানিতে ভরপুর ক্যালোরি থাকলেও সুগারের পরিমাণ কম। তাই ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে ডাবের পানি খেতে পারেন।

ডাবের পানিতে একাধিক উপকার রয়েছে বলে জানান পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী। তার কথায়, নিয়মিত ডাবের পানি খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. সুগার নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ডাবের পানি পান করলে ডায়াবেটিকদের এইচবিএ১সি নিয়ন্ত্রণে আসে। অর্থাৎ তাদের তিন মাসের গড় সুগার কমে।

২. গরমে শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য ফেরায়।

৩. নিম্ন রক্তচাপের সমস্যায় অত্যন্ত কার্যকরী ডাবের পানি।

খালি পেটে ডাবের পানি খাওয়া কি উচিত?​

এই প্রসঙ্গে পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী জানান, খালি পেটে ফল বা ফলের রস খাওয়া উচিত নয়। এতে শরীরে নানা ধরনের সমস্যার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে, পেটের নানাবিধ জটিলতা বাড়ে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যাও দেখা দেয়। এছাড়া খালি পেটে এই পানীয় খেলে এতে থাকা কোনও উপাদানই শরীর গ্রহণ করতে পারে না। ফলে পুষ্টিও পাওয়া যায় না। তাই খালি পেটে ডাবের পানি খাওয়া ঠিক নয়।

দিনে কতটা পরিমাণে ডাবের পানি পান করা শরীরের জন্য উপকারী? এই প্রসঙ্গে কোয়েল পাল চৌধুরী জানালেন, দিনে ২০০ মিলিলিটার ডাবের পানি পান করা যায়। এর বেশি করা উচিত নয়। এর বেশি খেলে সমস্যা হতে পারে।

অনেকেই ডাবের পানিকে সাধারণ পানি ভেবে ভুল করেন । এটা ঠিক নয়। যতই গরম পড়ুক বা ঠান্ডা থাকুক পানির কোনো বিকল্প নেই। দিনে ৩ থেকে ৪ লিটার পানি পান করুন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত