আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া ৫ মাস্ক

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া ৫ মাস্ক

প্রতিদিন রোদে পুড়ে, ধুলাবালি লেগে ত্বক কালো ও রুক্ষ হয়ে যায়। এতে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় মুখের ত্বক। এ কারণে মুখের বিশেষভাবে যত্নের প্রয়োজন রয়েছে। অনেকের সময় স্বল্পতার কারণে পার্লারে যাওয়ার সময় থাকে না। সেক্ষেত্রে ঘরেই বানাতে পারেন বিশেষ মাস্ক।

অ্যালোভেরা মাস্ক : ত্বককে দ্রুত উজ্জ্বল করতে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ দুধের সর এবং এক চিমচি হলুদ মিশিয়ে নিন। এখন পুরো মুখে ও গলায় লাগিয়ে নিন। ২০/৩০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

টমেটো মাস্ক : টমেটোতে ভিটামিন-সি থাকার কারণে টমেটো ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে মুখকে উজ্জ্বল করতে সাহায্য করে। এজন্য প্রথমে টমেটোকে রস করে তার মধ্যে দুধের সর মিশিয়ে পুরো মুখ ও গলায় মাখুন। ৩০ মিনিট রেখে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মধু ও দুধের মাস্ক : মুখকে মসৃণ ও উজ্জ্বল করতে ৪ টেবিল চামচ হালকা গরম দুধের মধ্যে ২ টেবিল চামচ মধু দিয়ে মিশিয়ে গরম থাকা অবস্থায় মুখে লাগান। ২০ মিনিট রেখে প্রথমে হালকা গরম পানি দিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

হলুদের মাস্ক : এটি মুখের মরা চামড়া ও কালচে ভাব দূর করে মুখকে উজ্জ্বল করে তোলে। ১/২ চা চামচ হলুদের মধ্যে ১ চা চামচ বেকিং পাউডার ও ২ চা চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ৫ মিনিট রাখার পর মুখে কিছুক্ষণ ম্যাসাজ করে প্রথমে কুসুম গরম পানি এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

বেসনের মাস্ক : বেসন এক্সফোলিয়েট করে মুখকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। ২ টেবিল চামচ বেসনের সাথে ১ টেবিল চামচ দুধ ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ১৫/২০ মিনিট মুখে রেখে ঠান্ডা পানি দিয়ে ফেলুন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত