আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জরুরি সতর্কতা বার্তা ছড়িয়ে পড়ল পুরো লস এঞ্জেলেস কাউন্টিতে

জরুরি সতর্কতা বার্তা ছড়িয়ে পড়ল পুরো লস এঞ্জেলেস কাউন্টিতে

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই মোবাইল ফোনে জরুরি সতর্কতা বার্তা পৌঁছে যায়, যা পরে জানা যায়—সাউথ পাসাডেনা শহরের পক্ষ থেকে ভুলবশত পাঠানো একটি টেস্ট মেসেজ।

সন্ধ্যা ৬টার কিছু আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে বার্তাটি—
“Public Safety Alert. This is a test of the WEA system. There is no emergency.”
(“জননিরাপত্তা সতর্কতা। এটি WEA সিস্টেমের একটি পরীক্ষা। কোনো জরুরি অবস্থা নেই।”)

KTLA চ্যানেলের দর্শক এবং কর্মীরাও বার্তাটি পেয়েছেন বলে জানিয়েছেন। তবে আসলে কতজনের কাছে বার্তাটি পৌঁছেছে, তা এখনও স্পষ্ট নয়।

সাউথ পাসাডেনা সিটি কর্তৃপক্ষ জানায়, শহরের জরুরি সতর্কতা সফটওয়্যারের রুটিন পরীক্ষা চলাকালে ভুলবশত এই বার্তাটি জনসাধারণের কাছে চলে যায়।

এক বিবৃতিতে তারা বলে, “বার্তাটি পরীক্ষার সিস্টেমের মধ্যেই থাকার কথা ছিল, কিন্তু অনিচ্ছাকৃতভাবে এটি সাধারণ জনগণের কাছে পাঠানো হয়েছে। সিটি কর্মীরা ইতিমধ্যে ঘটনাটির কারণ তদন্ত করছে। এই ভুলের জন্য আমরা দুঃখিত এবং বিভ্রান্তির কারণে ক্ষমাপ্রার্থী।”

শহরের মুখপাত্র জেনিফার কলবি লস এঞ্জেলেস টাইমস-কে জানান, এই ঘটনার পেছনে কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং মানবিক ভুলই দায়ী। তিনি বলেন, শহরটি যে প্ল্যাটফর্মটি ব্যবহার করে—Finalsite—তা ঠিকঠাক কাজ করছিল।

এই ঘটনায় কোনো আতঙ্ক বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আকস্মিক সতর্কবার্তা পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত