আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ত্বক ঝুলে যাওয়া রোধে নারকেল তেলের ব্যবহার

ত্বক ঝুলে যাওয়া রোধে নারকেল তেলের ব্যবহার

৩০ বছরের পর থেকে অনেকের ত্বকেই বলিরেখা পড়তে শুরু করে। বয়স যত বাড়তে থাকে চামড়া তত ঝুলতে থাকে। এ কারণে ওই বয়সের পর থেকেই ত্বকের প্রতি যত্নশীল হতে হবে। সেক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে ত্বক ঝুলে পড়া প্রতিরোধে ব্যবহার করতে পারেন নারকেল তেল।

নারকেল তেল : এটি ত্বকের কোলাজিন বৃদ্ধি, নতুন সেল তৈরিকে ও ত্বককে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। নারকেল তেল ত্বককে ময়েশ্চারাজ ও মসৃণ করে এবং ত্বককে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত করে তোলে।

করণীয় : প্রথমে একটি ভালো ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে, ভালো মতো মুখ মুছে শুকিয়ে নিন। এরপর ৪/৫ ফোঁটা নারকেল নিয়ে আলতো হাতে পুরো মুখে ও গলায় ম্যাসাজ করে সারারাত রেখে সকালে মুখ ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা করতে পারেন। এতে ত্বক ঝুলে যাওয়া রোধ হবে।

অ্যাপেল সিডার ভিনেগার ও নারকেল তেল : অ্যাপেল সিডার ভিনেগারে থাকা অ্যাসিডিটি ত্বকের পিএইচ স্তর ধরে রাখতে সহায়তা করে।
করণীয় : ১ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার ও ১ টেবিল চামচ পানি মিশিয়ে তুলা দিয়ে পুরো মুখে লাগিয়ে শুকাতে দিন। শুকানোর পর কয়েক ফোটা ভার্জিন নারকেল তেল দপুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুণ। সকালে মুখ ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন রাতে লাগাতে পারবেন।

ক্যাস্টর অয়েল ও নারকেল তেল : ক্যাস্টার অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট ও ইনফ্লেমেটরি থাকায় ত্বকের সেলগুলোকে ধরে রাখে এবং ত্বকে বলিরেখা ও বয়সের ছাপ প্রতিরোধ করতে সাহায্য করে।

করণীয় : ৩/৪ ফোটা ক্যাস্টার ওয়েল ও ৩/৪ ফোটা অর্গানিক নারকেল তেল মিশিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করুন এবং সারারাত রেখে দিন। এটি প্রতিদিন ব্যবহার করলে ত্বক হবে বলিরেখামুক্ত।

মধু ও নারকেল তেল : মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রুক্ষ ত্বককে মসৃণ করে ও ত্বক ঝুলে যাওয়া রোধ করে।

করণীয় : ১ টেবিল চামচ অর্গানিক নারকেল তেল ও ১/২ টেবিল চামচ মধু দিয়ে ত্বকের বলিরেখা পড়া ও ঝুলে যাওয়া স্থানে ১ ঘন্টা লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা প্রতিদিন করতে পারেন।

এছাড়াও নারকেল তেলের সাথে হলুদ অথবা নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে মুখে ম্যাসাজ করে ১৫/২০ মিনিট রেখে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের সেলগুলো শক্ত রেখে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত